শিরোনাম
◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোরের আলো ফোটার আগেই শত কোটি টাকার বাণিজ্য যে মাছের বাজারে

(বাসস) : ভোরের আলো ফোটার আগে, আবছা অন্ধকার থাকতেই কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। ভিড়তে থাকে একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক। শুরু হয় মাছ নামানো, দরদাম আর নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে হয়ে যায় শত কোটি টাকার বাণিজ্য।

কর্ণফুলী নদীর তীরে চাক্তাই ও রাজাখালী খালের মধ্যবর্তী স্থানে ৩.৯৮ একর জায়গায় গড়ে উঠা ফিশারিঘাট মাছের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। এক সময় এখানে কেবল সাগর থেকে আহরণ করা মাছের বেচাকেনা চলতো। তবে গত এক দশক ধরে দেশের বিভিন্নস্থানে বাণিজ্যিকভাবে উৎপাদিত মাছ বিক্রিরও কেন্দ্র হয়ে উঠেছে। এতে সাগর, নদী, পুকুর ও মৎস্যখামারের মাছের সমন্বিত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঘাটটি।

সরেজমিনে দেখা যায়, আকাশে তখনও পুরোপুরি আলো ফোটেনি। ঘাটে এসে ভিড়েছে অনেক মাছবোঝাই ট্রলার। বোটের ভেতর থেকে ঝুঁড়ি ও ক্যারেটে নামানো হচ্ছে মাছ। শ্রমিকদের হাঁকডাক, ঝুঁড়ি টানাটানি, আড়তদারদের দরদাম আর ক্রেতাদের দরকষাকষিতে মুখর চারপাশ। কোথাও স্তূপ করে রাখা হয়েছে রুপালি ইলিশ, কোথাও রূপচাঁদা, কোরাল, লাক্ষা, লইট্টা, ছুরি, পোয়া, ফাইস্যা, পারশে, টুনাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। বড় মাছের পাশে ছোট মাছের ঝুড়ি, কোথাও চিংড়ি, কোথাও আবার মিশ্র প্রজাতির মাছের স্তূপ।

শুধু সাগরের মাছেই সীমাবদ্ধ নয় ফিশারিঘাটের বাণিজ্য। দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্যখামার, পুকুর ও জলাশয়ে উৎপাদিত মাছও মিনি ট্রাকে করে নিয়ে আসেন ব্যবসায়ীরা। রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙ্গাশ, তেলাপিয়া, গ্রাস কার্পসহ নানা প্রজাতির চাষের মাছও নিয়ে আসছেন ব্যবসায়ীরা।

Advertisement

মাছ নামানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় আরেক কর্মযজ্ঞ। কোথাও বড় বড় বরফের খণ্ড ভাঙছেন শ্রমিকেরা, কোথাও বরফকল থেকে আনা হচ্ছে বরফ, আবার কোথাও মাছের ঝুঁড়িতে বরফ মিশিয়ে পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। মাছের সতেজতা ধরে রাখতে বরফের চাহিদা এখানে বিপুল। বরফকল, বরফ পরিবহন, ভাঙা ও সরবরাহের কাজে যুক্ত রয়েছেন বহু শ্রমিক। মাছের পাশাপাশি বরফের ব্যবসাও তাই ফিশারিঘাটের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।

সেই আবছা অন্ধকার থাকতেই ফিশারিঘাটে হাজারো মানুষের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই নেই। নগরীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীরা যেমন মাছ কিনতে আসেন, তেমনি দেশের নানা প্রান্ত থেকে পাইকার ও ব্যবসায়ীরা এখানে ভিড় করেন। মাছ কেনার পর তা বরফে সংরক্ষণ করে ট্রাক ও অন্যান্য পরিবহনে তোলা হয়। এরপর সড়কপথে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলার বাজারে। প্রতিদিন শত কোটি টাকার মাছ কেনাবেচার এই বাজারে মাছের সরবরাহ, চাহিদা ও দরদামের ওপর নির্ভর করে বহু ব্যবসায়ীর লাভ-লোকসান।

পুরাতন ফিশারিঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাসসকে বলেন, ‘ফিশারিঘাটে মাছের ১০৩টি আড়ত রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছে এগুলো ‘গদি’ নামে পরিচিত। সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা এসব গদি বরাদ্দ পেয়েছেন। প্রতিটি গদির মালিকের অধীনে রয়েছে একাধিক বোট বা ট্রলার। তাদের তত্ত্বাবধানে সাগরে মাছ ধরতে যান জেলেরা।’

ফিশারিঘাটের মেসার্স শাহ ওমর ট্রেডিং এর সত্ত্বাধিকারি বা আড়তদার মোহাম্মদ সেলিম বাসসকে বলেন,  ‘সাগর থেকে মাছ ধরে আসা বোটগুলো গদির তত্ত্বাবধানে মাছ বিক্রি করে। এখানকার ১০৩টি গদি ঘিরে প্রতিদিনই এখানে শত কোটি টাকার মাছ বেচাকেনা হয়। ফিশারিঘাটের  কর্মসজ্ঞে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এ ঘাটের মাছেই সচল থাকে পুরো শহরের বাজারগুলো।

ফিশারিঘাটের শত কোটি টাকার বাণিজ্যের প্রধান কারিগর জেলেরা। উত্তাল সাগরে দিনের পর দিন মাছ ধরার কাজে নিয়োজিত থাকেন তারা। কখনো প্রতিকূল আবহাওয়া, কখনো ঢেউয়ের সঙ্গে লড়াই, কখনো দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান—সব মিলিয়ে তাদের কাজ অত্যন্ত পরিশ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ। তবে তাদের অধিকাংশই বোটের মালিক নন, মাছের ব্যবসার অংশীদারও নন। তারা কাজ করেন দিনমজুর হিসেবে। দিন হিসেবে নির্ধারিত মজুরি পান তারা।

ফিশারিঘাটে কথা হয় সাগর জলদাসের সাথে। তিনি বলেন, ‘মাছ ধরাটা আমাদের বাপ-দাদার পেশা। এটা করেই বাঁচি। মাছ বেশি পড়ুক আর কম পড়ুক আমাদের বেতন নির্ধারিত।’

আরেক জেলের অভিজ্ঞতায় উঠে আসে নিষেধাজ্ঞার সময়ের কষ্টের কথা। ‘মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকলে আমাদের কাজ থাকে না। তখন ধারদেনা করে সংসার চালাতে হয়। তবে এখন সরকার চাল ও নগদ সহায়তা দেওয়ায় সেই কষ্ট কিছুটা লাঘব হয়।’

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বাসসকে বলেন, ‘নতুন ফিশারিঘাট চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার। এটা সব সময় কর্মচঞ্চল থাকে এবং এখানে প্রতিদিন শত কোটি টাকার মাছের বেচাকেনা হয়।’

মৎস্য বিভাগের কর্মকর্তারা নিয়মিত বাজারটি পরিদর্শন করেন জানিয়ে তিনি বলেন, ‘মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ১৯৯৭ অনুযায়ী মাছের গুণগত মান, ভেজালমুক্ত ও নিরাপদ মাছ বিক্রি এবং আইনবহির্ভূত মাছের বেচাকেনা হচ্ছে কি না, তা তদারকি করেন তারা। তার দেওয়া তথ্য অনুযায়ী, ফিশারিঘাটের ৬৮টি গদি মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স নিয়েছে। কিছু গদি কৃষি বিপণন অধিদপ্তর থেকেও লাইসেন্স নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ