শিরোনাম
◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী ◈ শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা ◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত ◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২৫ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পেতে পে-ফিক্সেশন করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন তাঁরা।

এ লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও পে-ফিক্সেশন করতে হবে। নতুন বেতন কাঠামোর আওতায় নেওয়ার আগে তাঁদের এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময় দেওয়া হবে।

সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনতে প্রয়োজনীয় আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ ঘোষণা করা হলেও তাঁদের বেতন-ভাতা প্রদানের বিষয়ে এখনো কোনো আদেশ জারি করা হয়নি।

চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদানের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

 

  • সর্বশেষ