শিরোনাম
◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ ◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায়

বঙ্গোপসাগরে জাল ফেলেছিলেন ১১ জেলে। সকালে সেই জাল তুলতেই দেখা গেল, থরে থরে ধরা পড়েছে লাল কোরাল ও চাপা সুরমা মাছ। এক জালেই মিলেছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা। পরে জেলেদের জন্য কিছু মাছ রেখে বাকি ৮২৫টি বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। মাছগুলো ধরা পড়ে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি মাছ ধরার ট্রলারের জালে। পরে দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে মাছগুলো বিক্রি করা হয়।

ট্রলারের মালিক মোহাম্মদ শফিক (৪০) জানান, জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের মোট ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। আর ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। প্রতিটি লাল কোরালের ওজন ছিল এক থেকে পাঁচ কেজি। অন্যদিকে চাপা সুরমাগুলোর ওজন ছিল এক থেকে দেড় কেজি।

তিনি বলেন, জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে বাকি মাছ বিক্রি করা হয়েছে। মাছগুলো ঘাটে আনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে ১২ লাখ টাকা দাম হাঁকা হলেও শেষ পর্যন্ত ১০ লাখ টাকায় বিক্রি হয়।

Advertisement

ট্রলারের জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু মাছগুলো কিনে নেন। এর মধ্যে লাল কোরাল বিক্রি হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকায় এবং চাপা সুরমা ২ লাখ ২০ হাজার টাকায়।

ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ জানান, শুক্রবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে যাত্রা করে। গভীর রাতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে জাল ফেলা হয়। পরদিন সকাল ছয়টার দিকে জাল তুলতে গিয়ে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা দেখতে পান তারা। এরপর মাছ নিয়ে দুপুরে ঘাটে ফিরে আসেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় লাল কোরাল ও চাপা সুরমার চাহিদা বেড়েছে। কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের বাজারেও এসব মাছের ভালো চাহিদা রয়েছে। শনিবার রাতেই মাছগুলোর একাংশ কক্সবাজারে এবং বাকি অংশ ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এ মাছ ঝাঁক বেধে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে। তবে প্রবাল ও পাথরের কারণে এসব এলাকায় জাল ফেলা কঠিন। এ কারণে জেলেরা অনেক সময় বড়শি দিয়ে বড় আকারের কোরাল শিকার করেন।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, লাল কোরাল ও সুরমা অত্যন্ত সুস্বাদু মাছ। একসময় স্থানীয় হাটবাজারে এসব মাছ প্রচুর পাওয়া গেলেও বর্তমানে তুলনামূলক কম দেখা যায়। একটি লাল কোরালের ওজন সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হতে পারে। সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ