শিরোনাম
◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী ◈ শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা ◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১২:২০ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী!

আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াই নিজস্ব অভিজ্ঞতা ও কৌশল কাজে লাগিয়ে দুই বছর বয়সী এক শিশুর খাদ্যনালিতে আটকে থাকা পাঁচ টাকার কয়েন বের করে প্রশংসায় ভাসছেন বিমান চন্দ্র আচার্য নামের এক স্বাস্থ্যকর্মী। 

মৃত্যুর মুখ থেকে সন্তানকে ফিরে পেয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালীতে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু ফায়েজা (২) উপজেলার চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুর রহমান ও সিমা আক্তার দম্পতির মেয়ে। 

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান চন্দ্র আচার্যকে প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) হিসেবে কর্মরত।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়িতে খেলার সময় অসাবধানতাবশত পাঁচ টাকার একটি কয়েন গিলে ফেলে শিশু ফায়েজা। এরপর থেকেই তার বমি শুরু হয়। একপর্যায়ে বমির সঙ্গে রক্তও বের হতে থাকে। অবস্থা বেগতিক দেখে স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ততক্ষণে শিশুটি অচেতন হয়ে পড়ে।

হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

শিশুটির মা সিমা আক্তার জানান, রাতের বেলা উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে জেলা সদরে যাওয়া সম্ভব ছিল না। মেয়ের সংকটাপন্ন অবস্থা দেখে তিনি দিশাহারা হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়দের পরামর্শে শিশুটিকে উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনের চেম্বারে উপসহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্যের কাছে নিয়ে যাওয়া হয়।

সেখানে স্বজনদের সম্মতি নিয়ে কয়েক মিনিটের চেষ্টায় তিনি শিশুটির খাদ্যনালিতে আটকে থাকা কয়েনটি বের করে আনেন। মেয়েকে সুস্থ হতে দেখে চেম্বারের সামনে জড়ো হওয়া মানুষের সামনেই কান্নায় ভেঙে পড়েন মা সিমা আক্তার।

কয়েন বের করার পদ্ধতি সম্পর্কে বিমান চন্দ্র আচার্য বলেন, এ ক্ষেত্রে বিশেষ ধরনের একটি রাবারের পাইপ (ফোলি ক্যাথেটার) ব্যবহার করা হয়েছে, যার মাথায় বেলুনের মতো একটি অংশ থাকে। পাইপটি সতর্কতার সঙ্গে শিশুর খাদ্যনালিতে কয়েনের নিচ পর্যন্ত প্রবেশ করিয়ে ওই অংশে পানি দেওয়া হয়। এতে পাইপের মাথার বেলুনটি ফুলে ওঠে। এরপর আলতোভাবে টান দিলে কয়েনটি বেলুনের সঙ্গে আটকে বাইরে চলে আসে।

তিনি জানান, এর আগেও একই পদ্ধতিতে কয়েকজনের খাদ্যনালিতে আটকে থাকা কয়েন বের করেছেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইউসুফ সোহাগ বলেন, শিশুটির এক্স-রে প্রতিবেদনে দেখা গিয়েছিল, কয়েনটি খাদ্যনালিতে আটকে আছে। সাধারণত নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়া এ ধরনের বস্তু বের করা ঝুঁকিপূর্ণ। এ কারণে শিশুটিকে জেলা সদরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, পরে জানতে পেরেছি, বিমান চন্দ্র আচার্য দক্ষতার সঙ্গে কয়েনটি বের করেছেন। দ্বীপের প্রতিকূল পরিবেশে তার এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

  • সর্বশেষ