শিরোনাম
◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড (সভরেন বন্ড) ছাড়ার পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে প্রচলিত ঋণদাতা সংস্থার বাইরে অর্থায়নের নতুন উৎস তৈরি করতে চায় সরকার।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি আজ রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, "আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চাই।" নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে এ বন্ড ছাড়া হতে পারে। তবে বন্ডের আকার বা কী পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে, কক্সবাজারে এ আন্তর্জাতিক ঋণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

এদিকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন অর্থায়নে ঋণের উৎস বহুমুখী করতে হবে। প্রচলিত বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণদাতা সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে যেতে হবে।

তিনি বলেন, শুধু দেশীয় বন্ড ইস্যু করে উন্নয়ন প্রকল্পের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করা সম্ভব হবে না। বৈদেশিক মুদ্রার প্রয়োজন হলে শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, "আমরা যদি শুধু স্থানীয় বাজারে বন্ড ইস্যু করি, তারপরও উন্নয়ন প্রকল্পের জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন হলে আন্তর্জাতিক বাজারে যেতে হবে। তাই বিকল্প অর্থায়নের দিকে আমাদের এগোতে হবে। ঋণের জন্য শুধু বহুপক্ষীয় বা দ্বিপক্ষীয় উৎসের ওপর নির্ভর না করে বিকল্প অর্থায়নের সুযোগ কাজে লাগাতে হবে।"

দেশি-বিদেশি বিনিয়োগ ও অর্থায়ন সংগ্রহে সরকারের আরও কয়েকটি উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি জানান, নিউইয়র্কে ডলার বন্ড ইস্যু এবং হংকংয়ে বাংলাদেশকে কেন্দ্র করে একটি ইক্যুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ইস্যুর পরিকল্পনাও রয়েছে।

সরকারের এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো অর্থায়নের বিকল্প উৎস তৈরি করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে বৈদেশিক ও অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহের সুযোগ বাড়ানো।

  • সর্বশেষ