মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং ক্রীড়াঙ্গনকে আরও চাঙ্গা করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে "বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট"-এর। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের লক্ষে স্থানীয় মাঠে চলছে যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিবও বেনাপোল ক্রীড়াএকাডেমির সভাপতি ইমদাদুল হক ইমদাদ এর নেতৃত্বে মাঠ সংস্কার ও মাটি ভরাটের কাজ।
টুর্নামেন্টের প্রস্তুতিমূলক এই কার্যক্রমে ইমদাদুল হক ইমদাদ উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা ও তদারকি করার সময় উপস্তিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ ও সদস্য মফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সদস্য মনির হোসেন,বেনাপোল পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সনি এবং সদস্য শাওন হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী যুবসমাজ।
আসন্ন বেনাপোল পৌর নির্বাচন এর মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন তরুণ প্রজন্মকে মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার সাথে যুক্ত রাখতে এই টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ সংস্কারের কাজ শেষ হওয়ার পরপরই টুর্নামেন্টের মূল খেলাগুলোর তারিখ ঘোষণা করা হবে। তবে সম্ভ্যাব্য খেলা শুরু হতে পারে আগামী ৫ ই ডিসেম্বর।