শিরোনাম
◈ যে পাঁচ কারণে আটকে যেতে পারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা : এনডিটিভির প্রতিবেদন ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের সুপারফুড মিষ্টি আলু, জেনে নিন এর পুষ্টিগুণ ও উপকারিতা

শীত এলেই বাজারে দেখা মেলে নানা ধরনের মৌসুমি সবজির। এসবের মধ্যে সহজলভ্য ও কম দামের একটি সবজি শরীরের জন্য হতে পারে বেশ উপকারী। মাত্র ২০ রুপিতে পাওয়া এই সবজিতে রয়েছে এমন কিছু পুষ্টি উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। সবজিটির নাম মিষ্টি আলু।

ভারতের সুস্থতা বিষয়ক প্রশিক্ষক লুক কৌতিনহোর মতে, শীত মৌসুমে খাওয়ার জন্য মিষ্টি আলু অন্যতম উপকারী খাবার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া কয়েকটি পোস্টে তিনি এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা তুলে ধরেছেন।

কৌতিনহো বলেন, মিষ্টি আলু সেদ্ধ বা আগুনে পুড়িয়ে তার ওপর সামান্য চাট মসলা ও লেবুর রস ছিটিয়ে খাওয়া যায়। তার ভাষায়, ‘এই মৌসুমে খাওয়ার জন্য এটি অন্যতম সেরা খাবার।’

মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। শরীর এই উপাদানকে ভিটামিন এ-তে রূপান্তরিত করে। কৌতিনহোর দাবি, একটি মিষ্টি আলু থেকেই শরীরের দৈনিক প্রয়োজনীয় বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ হতে পারে।

Advertisement

ভিটামিন এ ও বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। পাশাপাশি ত্বকের সুস্থতা, চোখের ভালো থাকা এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী এই সবজি।

এতে থাকা ফাইবার হৃদ্যন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি খারাপ কোলেস্টেরল কমানো এবং অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতেও ভূমিকা রাখে।

মিষ্টি আলুতে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে।

কৌতিনহোর মতে, মিষ্টি আলু শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। ফলে এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা তুলনামূলক কম থাকে।

মিষ্টি আলু সহজেই বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। ভাজি, তরকারি কিংবা চাট— বিভিন্ন খাবারেই এটি ব্যবহার করা সম্ভব। তবে অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কৌতিনহো।

তার পরামর্শ, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণের নির্দেশনা অনুসরণ করছেন এমন ব্যক্তি এবং যাদের অন্ত্র সংবেদনশীল, তাদের মিষ্টি আলু খাওয়ার বিষয়ে সতর্ক থাকা উচিত। প্রয়োজনে এড়িয়ে চলা বা পরিমাণ কমিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কৌতিনহো বলেন, ‘সব সময় নিজের শরীরের প্রতিক্রিয়া ও চিকিৎসকের পরামর্শকে গুরুত্ব দিন।’

তার মতে, শীতের মৌসুমে মিষ্টি আলু খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে উপকার পেতে অতিরিক্ত না খেয়ে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।

  • সর্বশেষ