শিরোনাম
◈ পাহাড়ে জিম্মি, সাগরপথে পাচার : টেকনাফে ভয়ংকর মানবপাচারের ফাঁদ ◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের ◈ থামছে না শ্রমিক আন্দোলন, গভীর সংকটের মুখে পোশাকশিল্প ◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩২ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাত রান্নার সময় কয়েক ফোঁটা লেবুর রস দিলে মিলবে যেসব উপকার

ভাত ফোটার সময় একটু লেবুর রস মিশিয়ে দিলেই ভাত হয়ে যায় ঝরঝরে। ভাত ফোটার সময় লেবুর রস দিলে কী উপকার হয় জেনে নেয়া যাক-

১. ভাত হয় একদম ঝরঝরে

চালে থাকে স্টার্চ। গরম পানি এই স্টার্চ গলে গিয়ে ভাতকে আঠালো করে দেয়। লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড স্টার্চকে বেশি গলতে দেয় না। ফলে ভাতের দানাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যায় না। বাসমতী হোক বা গোবিন্দভোগ, ভাত হয় একদম ঝরঝরে।

২. ভাত হয় ধবধবে সাদা

Advertisement

চাল পুরনো হলে বা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভাত একটু হলদেটে হয়ে যায়। লেবুর অ্যাসিড চালের গায়ে থাকা হলদে ভাবটা দূর করে দেয়। ফলে ভাত দেখতে লাগে একদম সাদা ধবধবে, যেন নতুন চালের ভাত।

৩. ভাতের গন্ধ হয় সুন্দর

অনেক সময় চালের একটা স্যাঁতসেঁতে গন্ধ থাকে। লেবুর রস সেই গন্ধটা পুরো কেটে দেয়। ভাত ফোটার পর হালকা একটা টাটকা গন্ধ আসে, টক লাগে না একদমই।

৪. ভাত বেশিক্ষণ ভালো থাকে

লেবুর অ্যাসিড ভাতে ব্যাক্টেরিয়া জন্মাতে দেয় না। তাই লেবু দিয়ে রান্না করা ভাত সাধারণ ভাতের থেকে একটু বেশি সময় ভাল থাকে। টিফিনের জন্য ভাত বানালে এই টোটকা খুব কাজে দেবে।

৫. হজম ভালো হয়

লেবুর রসে থাকা অ্যাসিড ভাতের গ্লাইসেমিক ইনডেক্স একটু কমিয়ে দেয়। ফলে ভাত খাওয়ার পর হুট করে সুগার বেড়ে যায় না। হজমেও সাহায্য করে।

কতটা লেবু দেবেন, কখন দেবেন?

বেশি লেবু দিয়ে দিলে ভাত টক হয়ে যাবে। নিয়মটা হল ১ কাপ চালের জন্য মাত্র ৩-৪ ফোঁটা লেবুর রস। মানে প্রায় ১/৪ চা-চামচেরও কম। চাল ধুয়ে জল বসানোর সময়ই লেবুর রসটা দিয়ে দিন। ভাত হয়ে যাওয়ার পর দিলে হবে না। লেবুর সঙ্গে এক চামচ ঘি বা সাদা তেল আর সামান্য নুন দিয়ে দিন। ভাত আরও ঝরঝরে হবে আর চকচক করবে। 

  • সর্বশেষ