শিরোনাম
◈ পাহাড়ে জিম্মি, সাগরপথে পাচার : টেকনাফে ভয়ংকর মানবপাচারের ফাঁদ ◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের ◈ থামছে না শ্রমিক আন্দোলন, গভীর সংকটের মুখে পোশাকশিল্প ◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪১ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি ছাড়াই ফোনের গ্যালারি থেকে ছবি সংগ্রহ, মেটাকে ১১ হাজার কোটি টাকা জরিমানা

ফেসবুক ব্যবহারকারীদের সুস্পষ্ট সম্মতি ছাড়াই তাদের ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি) জরিমানা করেছে ইতালি। 

শনিবার (১৪ নভেম্বর) ইতালির ডেটা প্রাইভেসি অথরিটি ‘গারান্তে’ এ তথ্য জানিয়েছে। 

তারা বলেছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপ ইতালিয়ানদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং এগুলোর সঙ্গে থাকা মেটাডাটা সম্মতি ছাড়াই সংগ্রহ করেছে। মূলত ফেসবুক ব্রাউজ করার সময় গ্যালারি থেকে ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেয়ার সময় ফেসবুক এ কাজটি করে থাকে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই ফিচারটি ইইউ-এর ই-প্রাইভেসি ডিরেক্টিভ ও ইতালির আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গারান্তে জানায়, ছবির ক্ষেত্রে ফেসবুকের সম্মতি নেয়ার প্রক্রিয়াটি অত্যন্ত অস্পষ্ট এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা এই সম্মতি দিয়ে মূলত কী ধরনের নির্দিষ্ট অনুমতি দিচ্ছেন তা পুরোপুরি বুঝতে পারেন না। এ ছাড়া পরামর্শের এই অপশনটি স্বয়ংক্রিয়ভাবেই চালু করা ছিল।

Advertisement

সংস্থাটি আরও জানিয়েছে, মেটাকে জরিমানার অর্থ পরিশোধের পাশাপাশি এই বিষয়টি সমাধান করতে হবে। তাদের ধারণা, এতে ইতালির প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ক্ষতি হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের জন্য এই সামগ্রীগুলো ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখেনি গারান্তে। মেটা অবশ্য তা অস্বীকার করেছে।
শাস্তির বিষয়ে মেটার পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাদের।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ