শিরোনাম
◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের ◈ থামছে না শ্রমিক আন্দোলন, গভীর সংকটের মুখে পোশাকশিল্প ◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের

সিরিয়ার বিপক্ষে বড় হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল বাংলাদেশ। ভুটানকে উড়িয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম জয় পেল লোডভিক ডি ক্রুইফের দল।

সংযুক্ত আরব আমিরাতে শনিবার বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে হেরে বাছাই শুরু করেছিল দল।

বাংলাদেশের গোল উৎসবের শুরু ষষ্ঠ মিনিটে। হেদায়েত উল্লাহর লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। ৯ মিনিট পর মহিন আহমেদ ব্যবধান দ্বিগুণ করেন।

২৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বায়েজিদ বোস্তামি। এরপর দ্বিতীয়ার্ধে বদলি নেমে ইয়াসিন আরাফাত লক্ষ্যভেদ করেন।

আগামী মঙ্গলবার ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ম্যাকাওয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই দলের বর্তমান পয়েন্ট ৩ করে। ৬ করে পয়েন্ট স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার।

  • সর্বশেষ