শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও) ◈ যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআনচর্চা, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা ◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার ◈ স্পেসএক্সের স্টারশিপ পরীক্ষামূলক উড্ডয়নে ধাক্কা, আগুনে পুড়ল রকটের বুস্টার ◈ শৈশবেই ধরা পড়ে টাইপ-১ ডায়াবেটিস তবুও থামেনি জীবনযুদ্ধ, নিক জোনাস থেকে কমল হাসান, কীভাবে নিয়ন্ত্রণে রাখেন রোগ? ◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগে গ্রিসের বিপক্ষে গোল উৎসব করেছে নেদারল্যান্ডস। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় স্বাগতিকদের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে গ্রিস। ডাচদের বড় জয়ে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন তিজ্জানি রাইন্ডার্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নেদারল্যান্ডস। ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যাওয়ার পর ২১ মিনিটের ব্যবধানে তিন গোল করেন রাইন্ডার্স। তাঁর হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে ডাচরা। জুরিয়েন টিম্বার নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। পরে দনিয়েল মালেনের গোলে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের।

ম্যাচজুড়েই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল ডাচদের। লক্ষ্যে ১৩টি শট নেয় তারা, বিপরীতে গ্রিসের শট ছিল মাত্র একটি।

এই জয়ে গ্রুপ ‘এ২’-এর শীর্ষস্থান আরও শক্ত করেছে নেদারল্যান্ডস। গ্রিস ও জার্মানির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে আছে তারা। একই গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। সোমবার শেষ ম্যাচে জার্মানির মাঠে খেলবে নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রিসের প্রতিপক্ষ সার্বিয়া।

  • সর্বশেষ