স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়ালেও নিজেকে সিঙ্গেল বলে জানিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। স্পষ্ট করেছেন, এখন পর্যন্ত তাঁর জীবনে নতুন কেউ আসেননি।
সম্প্রতি পরিচালক ফারহা খানের সঙ্গে ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন সানিয়া। তিনি জানান, অনেক পুরুষ বন্ধু থাকলেও তাঁদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। এখন পর্যন্ত কাউকে রোমান্টিকভাবে ভালো লাগেনি তাঁর।
২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর শোয়েব অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন।
বর্তমানে টেনিস, পিকলবল, ডব্লিউপিএলের সঙ্গে সংশ্লিষ্টতা ও ব্যবসা নিয়ে ব্যস্ত সানিয়া। পাশাপাশি ছেলে ইজহানের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। আপাতত নতুন সম্পর্ক নয়, নিজের কাজ ও সন্তানকেই বেশি গুরুত্ব দিতে চান এই তারকা।