শিরোনাম
◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্টার্কের পর খাজার দাবিকে ভিত্তিহীন বললেন অ‌স্ট্রেলিয়ান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: আট বছর আগের স্যান্ডপেপার কাণ্ডের ক্ষত যেন আবারও তাজা হয়ে উঠেছে অস্ট্রেলীয় ক্রিকেটে। সাবেক সতীর্থ উসমান খাজার বিস্ফোরক মন্তব্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে ২০১৮ সালের কেপটাউন টেস্ট। তবে খাজার অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়েছেন প্যাট কামিন্স। সেই সঙ্গে, খাজার বক্তব্যে তাঁর পাশাপাশি অনেকের ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

সম্প্রতি নিজের আত্মজীবনী ‘সাবর’-এ স্যান্ডপেপার কাণ্ড নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন খাজা। আত্মজীবনীতে তিনি দাবি করেন, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন। তবে খাজার এই বক্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন কামিন্স।

কামিন্স বলেন, সে যদি বোঝাতে চায় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা সবাই জানতাম, তাহলে সে শতভাগ ভুল। আমি গত আট বছর ধরেই ধারাবাহিকভাবে বলে আসছি, এমন কিছু ঘটছে তা আমি জানতাম না।

সাবর'-এ প্যাট কামিন্সকে ২০১৮ সালের বল টেম্পারিং কান্ডের মুল পরিকল্পনাকারীদের একজন হিসেবে উল্লেখ করেন উসমান খাজা। আর তাতেই সবচেয়ে বেশি আপত্তি কামিন্সের।

Advertisement

তাঁর ভাষায়, সে (উসমান খজা) বলেছে, আমি এবং অন্যরা বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলাম। কিন্তু, এটা সম্পূর্ণ মিথ্যা এবং চরম অর্থহীন একটি কথা।

এমন অভিযোগের পর দীর্ঘদিনের সতীর্থ খাজার সঙ্গে সম্পর্ক নিয়েও হতাশা প্রকাশ করেছেন কামিন্স। তাঁর মতে, ব্যক্তিগত সুনাম নিয়ে এমন মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীন।

কামিন্স বলেন, উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনাম নিয়ে এতটা হালকাভাবে কথা বলে না। তার বইয়ে সে আমার এবং আরও অনেকের জীবন নিয়ে এমন আচরণ করেছে, যা আমার কাছে গ্রহণযোগ্য নয়।

  • সর্বশেষ