শিরোনাম
◈ আইপিএলে বাংলাদেশিদের খেলাতে বি‌সি‌বির কা‌ছে প্রস্তাব পাঠায় বিসিসিআই! নাম লেখালেন ৭ ক্রিকেটার ◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে ◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালির জয়

স্পোর্টস ডেস্ক : শুরুতে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার ভুলে পিছিয়ে পড়েছিল ইতালি। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফ্রান্সকে হারাল তারা। জোড়া গোল করে জয়ের নায়ক ২১ বছর বয়সী পিও এস্পোজিতো। অন্যদিকে পেনাল্টি মিস করে হতাশায় ডুবেছেন তাঁর বড় ভাই সেবাস্তিয়ানো এস্পোজিতো।

বৃহস্পতিবার রাতে মিলানের সান সিরোয় নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। ১৯৬২ সালের পর এই প্রথম নিজেদের মাঠে ফ্রান্সকে হারাল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম লেগে দুই দল ড্র করেছিল ১-১ গোলে।

ম্যাচের দশম মিনিটেই দোন্নারুম্মার ভুলে এগিয়ে যায় ফ্রান্স। বক্সের বাইরে বল প্রতিপক্ষের মাইকেল ওলিসের পায়ে তুলে দেন ইতালির গোলরক্ষক। সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান ওলিসে। তবে ২৬ মিনিটে নিকোলো কাম্বিয়াগির কাটব্যাক থেকে পা ছুঁইয়ে ইতালিকে সমতায় ফেরান পিও এস্পোজিতো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পায় ফ্রান্স। তবে রায়ান শের্কির শট পোস্টে লেগে ফিরে আসে। ৬০ মিনিটে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি ইতালি। স্পট কিক বাইরে মেরে বসেন পিওর বড় ভাই সেবাস্তিয়ানো।

তবে দুই মিনিট পরই হতাশা কাটে স্বাগতিকদের। বদলি হিসেবে নামা ফেদেরিকো দিমার্কোর পাস থেকে গোল করে ইতালিকে এগিয়ে দেন দাভিদে ফ্রাত্তেসি। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ইতালির জয় নিশ্চিত করেন পিও এস্পোজিতো।

এই জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেশন্স লিগের ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে ইতালি। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। ৯ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। শেষ ম্যাচে ইতালি খেলবে বেলজিয়ামের মাঠে, ফ্রান্সের প্রতিপক্ষ তুরস্ক। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার-ফাইনালে।

  • সর্বশেষ