শিরোনাম
◈ আইপিএলে বাংলাদেশিদের খেলাতে বি‌সি‌বির কা‌ছে প্রস্তাব পাঠায় বিসিসিআই! নাম লেখালেন ৭ ক্রিকেটার ◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে ◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানগামী যাত্রীদের জন্য বিমানের নতুন নির্দেশনা

জাপানগামী যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশটির নতুন কোয়ারেন্টিন ও শুল্কবিধি অনুযায়ী, জাপানে তাজা ফল, মাংস ও মাংসজাতীয় পণ্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় এসব পণ্য সঙ্গে না নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, জাপানগামী সব ফ্লাইটের যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নারিতা বিমানবন্দরগামী যাত্রীদের লাগেজে তাজা ফল, মাংস কিংবা মাংসজাতীয় কোনো পণ্য রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ পণ্য বহন করে জাপানে প্রবেশের চেষ্টা করলে যাত্রীদের অতিরিক্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। এতে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ার পাশাপাশি যাত্রা বিলম্বের আশঙ্কাও রয়েছে। এ ছাড়া নিয়ম লঙ্ঘনের দায়ে বড় অঙ্কের জরিমানা ও অন্যান্য আইনি জটিলতায় পড়তে পারেন সংশ্লিষ্ট যাত্রীরা।

এ পরিস্থিতিতে চেক-ইন ও বোর্ডিংয়ের আগে নিজেদের ব্যাগেজ ভালোভাবে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এয়ারলাইনসের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ