শিরোনাম
◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে ◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যান্ডপেপারগেট বিতর্কের মধ্যেই স্ত্রীর সঙ্গে বচসায় অ‌স্ট্রেলিয়ান প্যাট কামিন্স, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্পোর্টস ডেস্ক : আট বছর আগের ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক নতুন করে উত্তাল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। উসমান খাজার আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক অভিযোগের পর এবার মুখ খুলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এর মধ্যেই স্ত্রীর সঙ্গে তাঁর কথাকাটাকাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সিডনির একটি আবাসনে স্ত্রী বেকির সঙ্গে কথা বলছেন কামিন্স। একপর্যায়ে বেকিকে বেশ উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। তবে কামিন্স ছিলেন শান্ত। আট বছর আগের বল বিকৃতি কাণ্ড নিয়ে তাঁদের মধ্যে কোনো কথা-কাটাকাটি হয়েছিল কি না, তা অবশ্য নিশ্চিত নয়। --- সংবাদপ্রতি‌দিন

ভিডিওটি প্রকাশের ঘণ্টাখানেক পরই ইনস্টাগ্রামে পরিবারের একটি ছবি পোস্ট করেন বেকি। ক্যাপশনে লেখেন, ‘আমার ভালোবাসা’। ছবিতে কামিন্স ও বেকির সঙ্গে ছিল তাঁদের দুই সন্তান—ছেলে অ্যালবি ও মেয়ে এডিথ। ফলে ভিডিওর ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া জল্পনা আরও আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে শুক্রবার সিডনিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা কামিন্সের। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উসমান খাজার অভিযোগের জবাব দেবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকায় আপাতত পরিবারের সঙ্গে সিডনিতে সময় কাটাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিই এখন তাঁর মূল লক্ষ্য।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ খাজা দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রায় সবাই জানতেন। অথচ ঘটনার দায় মূলত ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর চাপানো হয়েছিল। তাঁর এই বক্তব্য নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে অস্ট্রেলিয়ার তৎকালীন দলের ভূমিকা।

ক্রিকেটের ইতিহাসে অন্যতম কলঙ্কিত ঘটনা হিসেবে পরিচিত সেই বল বিকৃতি কাণ্ড নিয়ে খাজার মন্তব্যের পর থেকেই তোলপাড় চলছে। এবার কামিন্স কী ব্যাখ্যা দেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

  • সর্বশেষ