শিরোনাম
◈ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়েছিল ভারত: বিবিসি বাংলা ◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:১৪ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, উৎপাদন কমার আশঙ্কা কৃষকদের

আজিজুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায়  ১১ নভেম্বর বুধবার রাতে হঠাৎ বৃষ্টি, ঝড়ো হাওয়া ও কোথাও  কোথাও শিলাবৃষ্টিতে আমন ধানের ক্ষতি হয়েছে। এতে মাঠের অধিকাংশ ধানগাছ হেলে পড়েছে। জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন 
কৃষকেরা।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার রাতের  বৃষ্টির সাথে দমকা হাওয়া ও কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।  এতে মাঠের অধিকাংশ ধানগাছ হেলে পড়ে। বিশেষ করে যেসব 
জমির ধান এখনো সবুজ রয়েছে, সেসব জমির ধান বেশি  ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আগাম পেকে যাওয়ায় যেসব জমিতে ধান কেটে রাখা হয়েছিল, সেগুলো বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক জমিতে পানি জমে গেছে। এ উপজেলায় হাবু ধানের আবাদে ক্ষতির পরিমাণ বেশি 
বলে জানিয়েছেন কৃষকেরা। আগাম পেকে যাওয়ায় এ জাতের অধিকাংশ ধান আগেই কেটে রাখা হয়েছিল।

বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় তা শুকানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তঁারা। উপজেলার কয়েকটি বিলের মধ্যে বিল জালেশ্বর, ভগেরবিল, হাবুল্যাহ ও মহিরন মাঠের ধানের বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর গ্রামের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, “কাটা  ধানের বেশি ক্ষতি হয়েছে। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। এতে ফলন কম হবে। পাশাপাশি ধান সংগ্রহ করতে শ্রমিক খরচও বেশি লাগবে।”পাইকপাড়া গ্রামের পল্লিচিকিৎসক আক্তারুজ্জামান বলেন, “জালেশ্বর মাঠের অধিকাংশ জমির হাবু ধান কেটে জমিতে বিছিয়ে রাখা হয়েছিল। বৃষ্টির কারণে মাঠের ধান মাটির সাথে জড়িয়ে পড়েছে। এতে ধানের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উৎপাদন খরচও বেড়ে যাবে।

Advertisement

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। বিভিন্ন জাতের মধ্যে ব্রি ধান-৫১-এর আবাদ সবচেয়ে বেশি, ৪ হাজার ২৩ হেক্টর। এ ছাড়া ব্রি ধান-৪৯ এক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে।

এ ছাড়া ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও চাষ করেছেন কৃষকেরা। সব মিলিয়ে উপজেলায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ 
হয়েছে।

তবে বৃষ্টিতে ধানের ক্ষতির আশঙ্কা নাকচ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। তিনি বলেন, “বৃষ্টির কারণে ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। এতে ফলন কম হওয়ার আশঙ্কাও নেই।”

  • সর্বশেষ