শিরোনাম
◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে রাতে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ক্লিনিকের মধ্যে গিয়ে মালিকসহ তিনজন'কে কুপিয়ে যখম 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তারা একটি ক্লিনিকে ঢুকে ৩জনকে মারধর করে। বুধবার রাত ৯ টার দিকে শহরের মুরগী হাট এলাকার আনছার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- আনছার ক্লিনিকের মালিক আলমগীর হোসেন, পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক ও মাহাবুর রহমান। তাদের প্রত্যেকের মাথায় ৩/৪টি সেলাই দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের মুরগী হাট এলাকায় জ্যোতি নাম করে এক ছেলের সঙ্গে তুহিন নামে আরেক জনের কথাকাটাকাটি হয়। এরপর সেটি ঘটনাস্থলেই মীমাংসাও হয়ে যায়। এ সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এরপর ঘটনাস্থলে আসেন পৌরসভার ২নং ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাস। তিনি ফোন করে কয়েকজনকে ঘটনাস্থলে আসতে বলেন। দ্রুতই ক্লিনিকের সন্নিকটে জামায়াতের এমপি আবু তালিবের অফিস থেকে জামায়াতের ১০/১৫ জন নেতাকর্মী লাঠি, দা নিয়ে আসেন। এ সময় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। জামায়াতের দুইজন কর্মী একজনকে ধাওয়া দিয়ে ক্লিনিকের মধ্যে প্রবেশ করে রোগীর সামনে মারধর করে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তুহিন হোসেন নামের এক যুবক বলেন, রাতে কলেজপাড়া এলাকার জ্যোতি নামের একটি ছেলে তার দিকে বাঁকা চোখে তাকানো নিয়ে কাটাকাটি হয়। এরপর আমাদের ঠিকও হয়ে গেছে। এরপর ওখান থেকে চলে এসেছি। জামায়াতের ওদের সাথে আমাদের কোন কথাও হয়নি। ওরা হুট হরে এসে আমাদের উপর হামলা করেছে।

হামলায় আহত ক্লিনিকের মালিক আলমগীর হোসেন বলেন, আমি ক্লিনিকের সামনের একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল। এ সময় উভয়পক্ষকে আলাদা করে দিলাম। পরে জামায়াতের নাজিম এসে ফোন দিয়ে কয়েকজনকে ডেকে এনে মারধর শুরু করে। ইট দিয়ে মাথায় আঘাত করেছে। একজনকে দা দিয়ে কুপিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।

Advertisement

হাসপাতালে ভর্তি সিজারিয়ান রোগী মারুফা বেগম বলেন, গত তিনদিন আগে তার সিজারিয়ান অপারেশন হয়েছে। হঠাৎ রাতে দুইজন হাসপাতালে এসে একজনকে মারধর করেছে। এ সময় তার নবজাতক চিৎকার শুরু করে।

এ বিষয়ে জানতে জামায়াত মনোনীত ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাসের মোবাইলে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে বাড়িতে মেহমান এসেছে পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, জখম হওয়া তিনটি ছেলে থানায় এসেছিল। তারা এজাহার দিলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ