শিরোনাম
◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পোশাক (গার্মেন্টস) শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত গাড়ি আটকা পড়ে হাজারো যাত্রী চরম ভোগান্তির শিকার হন। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে আন্দোলনকারীরা টিকতে না পেরে সকাল ১০টার দিকে সড়ক ছেড়ে পিছু হটলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। সকাল ১০টা থেকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ