শিরোনাম
◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে হোটেলে ফের অগ্নিকাণ্ড 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : আবারো কক্সবাজারের হোটেল-মোটেল জোনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের কলাতলী এলাকায় কক্স এম্বাসেডর নামে একটি হোটেলের ৮ম তলার কক্ষে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আগুন ছড়িয়ে পড়ার শংকায় হোটেলটিতে অবস্থান করা শতাধিক পর্যটক সহ আশেপাশের হোটেলগুলোর পর্যটক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় অবস্থান নেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, ‘ হোটেলটির ৮ তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

১৭ অক্টোবর ঘটে সবচেয়ে ঘটনা, উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভোরে রিসোর্টের পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

ক্রমাগত এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • সর্বশেষ