শিরোনাম
◈ আইপিএলে বাংলাদেশিদের খেলাতে বি‌সি‌বির কা‌ছে প্রস্তাব পাঠায় বিসিসিআই! নাম লেখালেন ৭ ক্রিকেটার ◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে ◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে বাংলাদেশিদের খেলাতে বি‌সি‌বির কা‌ছে প্রস্তাব পাঠায় বিসিসিআই! নাম লেখালেন ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। আসন্ন আসরের জন্য বাংলাদেশি ক্রিকেটারদের নাম নিবন্ধন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে প্রস্তাব পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে সাড়া দিয়ে সাত বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে নাম নিবন্ধন করেছেন বলে জানা গেছে।

তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও তাওহীদ হৃদয়। এখন দেখার বিষয়, নিলামে তাঁদের মধ্যে কাদের দলে ভেড়ায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। -- সংবাদপ্রতি‌দিন

গত আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। নিরাপত্তার কারণ দেখিয়ে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত। এ নিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

তবে সাম্প্রতিক সময়ে বিসিসিআই ও বিসিবির সম্পর্কের উন্নতির আভাস মিলছে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে আইপিএলে বাংলাদেশিদের নাম নিবন্ধনের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন, বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা সত্যিই খুলছে, নাকি এটি কেবল নাম নিবন্ধনের আনুষ্ঠানিকতা?

  • সর্বশেষ