শিরোনাম
◈ আইপিএলে বাংলাদেশিদের খেলাতে বি‌সি‌বির কা‌ছে প্রস্তাব পাঠায় বিসিসিআই! নাম লেখালেন ৭ ক্রিকেটার ◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে ◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর পরও বার্সেলোনার গ্যালারিতে থাকার সুযোগ পা‌বেন ভক্তরা

স্পোর্টস ডেস্ক : প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসার জানান দি‌তে সমর্থকরা কেউ গায়ে জড়ান দলের জার্সি, কেউবা রাত জেগে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেন। কিন্তু বার্সেলোনা সমর্থকরা এবার যা করার সুযোগ পাচ্ছেন, সেটার নজির ফুটবল ইতিহাসে খুব বেশি নেই। মৃত্যুর পরও প্রিয় ক্যাম্প ন্যু স্টেডিয়ামেই চিরনিদ্রায় শায়িত থাকার সুযোগ পাচ্ছেন কাতালান ক্লাবটির সমর্থকরা।

বৃহস্পতিবার (১২ ন‌ভেম্বর) এক প্রেস রিপোর্টে বার্সেলোনা স্টেডিয়াম নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এখন থেকে বার্সেলোনা সমর্থকরা তাদের প্রিয় ক্লাবের মাঠের ভেতরেই নিজেদের মৃত প্রিয়জনদের সমাহিত বা চিতাভস্ম সংরক্ষণ করতে পারবেন।

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা সমর্থকরা এখন থেকে কেবল জীবদ্দশাতেই নয়, মৃত্যুর পরও আজীবন ক্লাবের পাশে থাকতে পারবেন। তবে পরপারেও এই চিরন্তন আনুগত্য বজায় রাখার জন্য বেশ ভালো রকম মূল্য চুকাতে হবে। -- টি স্পোর্টস

নতুন ক্যাম্প ন্যু পুনর্গঠন প্রকল্পের অংশ হিসেবে ক্লাবটি চালু করেছে ‘বার্সেলোনা মেমোরিয়াল’। ২৬,০০০ ভস্মাধার বা উর্ন রাখার এই বিশেষ জায়গায় সমর্থকরা মৃত্যুর পর তাদের চিতাভস্ম চিরতরে সমাহিত করার সুযোগ পাবেন।

Advertisement

পরকাল থেকেও দলের পাশে থাকার এই ঠিকানার জন্য ১০ বছরের চুক্তিতে খরচ পড়বে ২,৪৯০ ইউরো এবং ৫০ বছরের জন্য ৬ হাজার ইউরো, পাশপাশি বার্ষিক ৭০ ইউরো রক্ষণাবেক্ষণ ফি। আর চিরজীবনের জন্য জায়গা নিশ্চিত করতে চান? তবে খরচ পড়বে ১০ হাজার ইউরো, সঙ্গে একটি স্মরণফলকের জন্য আরও ৪৯০ ইউরো।

ক্লাবের প্রাতিষ্ঠানিক বিষয়াবলীর সহ-সভাপতি মারিয়া এলেনা ফোর্ট একটি ব্যক্তিগত স্মৃতির কথা শেয়ার করে এই মেমোরিয়ালের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বহু বছর আগে যখন আমার দাদু মারা যান, তখন তিনি বলে গিয়েছিলেন—তাঁর একমাত্র ইচ্ছে তিনি যেন বার্সেলোনা স্টেডিয়ামের পাশেই চিরনিদ্রায় শায়িত হন, যাতে পরকালেও তিনি গোল হওয়ার সেই গর্জন শুনতে পান। অনেক ভক্তের মনেই এমন একই স্বপ্ন থাকে।

স্থপতি কিক মনতোয়ার নকশায় তৈরি এই মেমোরিয়াল বা স্মৃতিসৌধটিতে থাকবে চারটি বড় আলোকিত বর্গক্ষেত্র। এলইডি আলোকসজ্জায় সজ্জিত কাঁচের দেয়ালে বসানো থাকবে স্মারক ফলকগুলো।

বার্সার ১২৫ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফুটিয়ে তোলা একটি ম্যুরালের পেছনে সংরক্ষিত থাকবে ভক্তদের চিতাভস্মের কলস। এর আগে স্পেনের প্রতিদ্বন্দ্বী ক্লাব আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস এবং এসপানিওল তাদের নিজ নিজ স্টেডিয়ামে ছোট পরিসরে এ ধরনের সমাধিস্থল তৈরি করেছে।

স্টেডিয়াম সংস্কারের কাজ আগামী বছরের শেষের দিকে শুরু হবে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে এক হাজারেরও বেশি সমর্থক তাদের জায়গা বুকিং দিয়ে ফেলেছেন। এই অর্থ ১৯৫৭ সালে যাত্রা শুরু করা ঐতিহ্যবাহী এই মাঠটির ব্যয়বহুল পুনর্গঠন কাজে ব্যয় করা হবে।

২০২৩ সালে ক্লাবটি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৯৯,৩৫৪ থেকে বাড়িয়ে ১,০৫,০০০ করার পরিকল্পনা হাতে নেয়। এটি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের চেয়ে ১৫ হাজার বেশি এবং উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ের ‘রুংরাডো ফার্স্ট অব মে’ স্টেডিয়ামের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে।

শুরুতে প্রকল্পটির ব্যয় ৯০ কোটি ইউরো ধরা হলেও এখন তা প্রায় ২০০ কোটি (দুই বিলিয়ন) ইউরোতে গিয়ে ঠেকেছে। সাম্প্রতিক বছরগুলোতে টিকিটের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় মূলত সিজন-টিকিটধারী নন এমন সাধারণ দর্শকদেরই এই বাড়তি ব্যয়ের বড় অংশ বহন করতে হচ্ছে।

  • সর্বশেষ