শিরোনাম
◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ

যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে যোগাযোগের সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শন ডাফি বলেন, ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রযুক্তিবিদরা সমস্যাটি তদন্ত করছেন। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে জানাব।’

২০২৩ সালের জানুয়ারির পর যুক্তরাষ্ট্রজুড়ে এবারই প্রথম সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হলো। ওই সময় এফএএর একটি গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে দেশটির বিমান চলাচল কার্যক্রম ব্যাহত হয়েছিল।

এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে সর্বশেষ এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ