শিরোনাম
◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত

পাকিস্তানে টিকটক ভিডিও ধারণের সময় বাঘের হামলায় ১৯ বছর বয়সি এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নোমান হাসান ও খামারের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

ম্যানচেস্টার ইভিনিং নিউজের বরাত দিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভি জানিয়েছে, লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে। 

টিকটক ভিডিও ধারণের জন্য কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে খাঁচা থেকে বাঘটিকে বের করা হয়েছিল। এ সময় সেটি খামারের কর্মী তালহার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত তালহাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় খামারের মালিক ফাইয়াজ ও নোমান হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। খামারের একটি প্রজননকেন্দ্রে বাঘটিকে রাখা হয়েছিল।

Advertisement

পুলিশ জানায়, শুরুতে ইনফ্লুয়েন্সার নোমান দাবি করেছিলেন, কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে তদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।

লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনা আড়াল করার চেষ্টা এবং অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।’

পুলিশ আরও জানায়, টিকটকারের উপস্থিতিতে বাঘটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় খামারের এক কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খামারটিতে বাঘ রাখার অনুমতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাঘের সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও প্রকাশের জন্য পরিচিত নোমান হাসান। তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে শিকল দিয়ে বেঁধে রাখা একটি বাঘকে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে। অন্য একটি ভিডিওতে একটি চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আঁচড় দেয়।

  • সর্বশেষ