শিরোনাম
◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই : ত্রাণমন্ত্রী দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খেলোয়াড়দের শারীরিক শক্তি ও সুস্থ মন গঠনে হা-ডু-ডু খেলা হলো শক্তির এক বড় খোরাক। বর্তমান যুবসমাজকে মাদকের করাল গ্রাস ও অনলাইন জুয়ার অন্ধকার জগৎ থেকে রক্ষা করতে হলে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টায় মোগলহাট ইউনিয়নের মেঘারাম বাজারের ইটাপোতা উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির ধারাবাহিকতায় আয়োজিত মোগলহাট ইউনিয়ন হা-ডু-ডু ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

​মাদকের ভয়াবহতা ও অনলাইন জুয়ার অপকারিতা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, আমাদের তরুণ সমাজ আজ একটি অন্ধকার জগতের দিকে ধাবিত হচ্ছে। অতীতে ঝোপঝাড়ে বা আড়ালে মাদকের আসর বসলেও এখন জুয়া ও বেটিং ঢুকে গেছে সবার ঘরের কোণে ও মুঠোফোনে। অনলাইন জুয়ার কারণে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং প্রতিটি পরিবারে অশান্তি দানা বাঁধছে। অভিভাবকরাও টের পাচ্ছেন না তাদের সন্তান কীভাবে ধ্বংসের মুখে পড়ছে। তিনি আরও যোগ করেন, বর্তমান প্রজন্মকে এই অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে না পারলে আগামীতে অর্ধেক জনগোষ্ঠী মারাত্মক ঝুঁকিতে পড়বে। তাই এই সামাজিক অপরাধের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, আজকের এই হা-ডু-ডু খেলায় মাঠে উপচে পড়া হাজারো মানুষের জনস্রোত প্রমাণ করে এটি আমাদের কত প্রিয় ও আনন্দের খেলা। আগামী শীত মৌসুমে ১৮ থেকে ২৫ বছর বয়সসীমা নির্ধারণ করে গ্রামবাংলার হারিয়ে যাওয়া হা-ডু-ডুসহ সব ধরনের দেশীয় খেলাধুলার প্রচলন আরও জোরালো করা হবে, যাতে যুবসমাজ পুরোপুরি সুস্থ ধারায় ফিরে আসে। 

ত্রানমন্ত্রী আরও বলেন, ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দর চালুর বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকবার সমীক্ষা চালানো হয়েছে। স্থলবন্দরটি দ্রুত চালু হলে লালমনিরহাটের ব্যবসা-বাণিজ্যের অভাবনীয় উন্নয়ন ঘটবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।

​মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী এবং মোগলহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী প্রমুখ।

  • সর্বশেষ