শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাত্তাই পেল না ইংল্যান্ড। বিশেষ করে অজি পেসার মাহলি বিয়ার্ডম্যানের তোপে কোন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি থ্রি লায়ন্সরা। ৭ উইকেটের ব্যবধানে হেরে গেছে তারা।

আগে ব্যাট করতে নেমে অজি বোলাদের তোপে ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে মিচেল মার্শের ফিফটিতে ৭ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।

অথচ আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল ভালো। দলীয় ২৪ রানের প্রথম উইকেট হারায় তারা। জনসনের বলে আউট হওয়ার আগে ১৪ বলে ৯ রান করেন বেন ডাকেট।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ইংলিশ ব্যাটাররা। দলটির হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন গাস অ্যাটকিনসন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করে করেন টম ব্যান্টন ও উইল জ্যাকস।

Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে ৭.৪ ওভারে ২৪ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন বিয়ার্ডম্যান। ৩টি উইকেট নেন জনসন।

রান তাড়ায় গোল্ডেন ডাক মেরে ফেরেন ট্রাভিস হেড। তবে তিনে নামা কুপার কনোলিকে নিয়ে প্রতিরোধ গড়েন মার্শ। দুজনেই করেন দারুন ব্যাটিং। তাদের জুটিতে ওঠে ৬১ রান। ৫০ রান করে মার্শ ফেরেন। ২৭ রান করেন কনোলি।

এরপর আর কোন উইকেট পড়তে দেননি জস ইংলিস ও ম্যাট রেনশ। দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তারা। ২৩ রানে অপরাজিত ছিলেন ইংলিস, রেনশর সংগ্রহ ২৬ রান।

  • সর্বশেষ