শিরোনাম
◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

লিবিয়ায় এক বাংলাদেশীকে জিম্মি করে পরিবারের কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে ছেলের মুক্তির আশায় অপহরণকারীদের দেয়া বিভিন্ন মোবাইল নম্বরে পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন ওই ব্যক্তির বাবা। তবে টাকা পাওয়ার পরও ছেলের সঙ্গে পরিবারের যোগাযোগ করিয়ে দেয়নি অপহরণকারীরা।

গ্রেফতার দুজন হলেন নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। গতকাল দুপুর ১টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিআইডি জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের (৭০) ছেলে মো. সাইফুল (৩৯) প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন সাইফুল।

Advertisement

গত বছরের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীকে ফোন করে জানানো হয়, তাকে আটকে রাখা হয়েছে। জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় হত্যা করা হবে। মুক্তিপণের অর্ধেক না পাওয়া পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলতে দেয়া হবে না বলেও জানায় অপহরণকারীরা।

সাইফুলের জীবন বাঁচানোর আশায় গত বছরের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে পাঁচ লাখ টাকা পাঠায় পরিবার। কিন্তু এরপরও তার সঙ্গে যোগাযোগের সুযোগ মেলেনি।

পরে সোহেল নামে একজন সাইফুলের স্ত্রীকে উদ্ধারের আশ্বাস দিয়ে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলেন। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। এরপর সাইফুলের বাবা আব্দুস সামাদের কাছে ছেলেকে উদ্ধারের কথা বলে আরো ৪২ লাখ টাকা দাবি করা হয়। এসময় জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামে দুজনের কাছে সাইফুল আটক রয়েছেন।

ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর টাকা দেবেন না বলে জানিয়ে দেন আব্দুস সামাদ। এরপর থেকে তার ও সাইফুলের স্ত্রীর সঙ্গে আর যোগাযোগ করেনি অপহরণকারীরা।

এ ঘটনায় আব্দুস সামাদের করা মামলার তদন্তভার নেয় সিআইডির টিএইচবি। তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনোয়ার ও সোহেলকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান জানার চেষ্টা চলছে। তাকে উদ্ধারের পাশাপাশি চক্রের দেশী-বিদেশী সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ