শিরোনাম
◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান পিছিয়ে যাচ্ছে, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা ◈ বিনিয়োগ, রোহিঙ্গা ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা, তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ◈ আইপিএলে বাংলাদেশিদের খেলাতে বি‌সি‌বির কা‌ছে প্রস্তাব পাঠায় বিসিসিআই! নাম লেখালেন ৭ ক্রিকেটার ◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে ◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয়

স্পোর্টস ডেস্ক :  নেশন্স লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। বৃহস্পতিবার রাতে চেকিয়ার মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

স্পেনের হয়ে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন আলেক্স বায়েনা। যোগ করা সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক পুবিল। ৭২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেকিয়ার ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি।

এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে স্পেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দ্বাদশ জয়। পাশাপাশি অপরাজিত থাকার রেকর্ড বেড়ে দাঁড়িয়েছে ৪৩ ম্যাচে।

একই রাতে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে তারা। আগামী রোববার শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।

  • সর্বশেষ