শিরোনাম
◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান পিছিয়ে যাচ্ছে, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।

বৃহস্পতিবার (১২ ন‌ভেম্বর) সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। এ সময় স্কালোনিও উপস্থিত ছিলেন। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত। পাশাপাশি আরও চার বছর চুক্তি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

দায়িত্ব চালিয়ে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪৮ বছর বয়সী স্কালোনি। তিনি বলেন, ‘প্রথম দিনের মতোই এখনো আমার ক্ষুধা ও রোমাঞ্চ একই রকম। এই ধারা অব্যাহত রাখতে পেরে আমি খুশি। আমি কৃতজ্ঞ। এখন থেকে নতুন একটি প্রক্রিয়া শুরু হবে।’

তবে স্কালোনির কোচিং স্টাফে পরিবর্তন আসছে। তাঁর দীর্ঘদিনের সহকারী ওয়াল্টার সামুয়েল ইউরোপে কোচিং করানোর সিদ্ধান্ত নেওয়ায় নতুন মেয়াদে থাকছেন না। বাকি সদস্যরা অবশ্য অপরিবর্তিত থাকবেন।

গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্কালোনি। আগামী ডিসেম্বর পর্যন্ত ছিল তাঁর আগের চুক্তির মেয়াদ। এএফএ সভাপতি তাপিয়ার সঙ্গে কয়েক দফা বৈঠক এবং পরিবারের সঙ্গে আলোচনার পর দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

  • সর্বশেষ