শিরোনাম
◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান পিছিয়ে যাচ্ছে, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তিশার বিয়ে ভেঙে গেছে সাবিলা নূরের কারণেই’ গুঞ্জনে মুখ খুলছেন না অভিনেত্রী

স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরের দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন এবং আলাদা থাকার গুঞ্জন নিয়ে বিনোদনপাড়ায় তুমুল চর্চা চলছে। সাত বছরের প্রেমের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা জুটির বিচ্ছেদ এখন কেবলই সময়ের ব্যাপার বলে বাতাসে খবর ভাসছে।

জানা গেছে, সাবিলার দাম্পত্য কলহের পেছনে রয়েছে শোবিজপাড়ারই একজন চিত্রগ্রাহকের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা।  তবে দাম্পত্য টানাপোড়েন এবং ওই চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেও নীরব আছেন অভিনেত্রী সাবিলা নূর। কোনো কিছু খোলাসা না করে তিনি বরং ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কোলাবোরেশন, ফটোশুট ও অনুষ্ঠানে।

সম্প্রতি সাবিলার সঙ্গে চিত্রগ্রাহকের প্রেমের সম্পর্ক নিয়ে অভিযোগকারী কথিত প্রেমিকা তিশা গণমাধ্যমে দাবি করেন, ‘সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে।’ তার কথা মতে, ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষের পর ১৫ মে বিয়ের তারিখ ঠিক ছিল এবং দুই পরিবারের সম্মতিতে সব আয়োজনও সম্পন্ন হয়েছিল। 

কিন্তু বিয়ের কয়েক দিন আগে হঠাৎ চিত্রগ্রাহক জানান, তিনি বিয়ে করতে চান না। অনেক বোঝানোর পরও তাকে রাজি করানো যায়নি বলে জানান তিশা। এ বিষয়ে সাবিলা, তার স্বামী নেহাল সুনন্দ তাহের বা ওই চিত্রগ্রাহকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশো তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।

এর মধ্যেই সম্প্রতি রাজধানীর গুলশানে একটি প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসাবে চুক্তি সই করেন সাবিলা। এরপর থেকে বিভিন্ন ব্র্যান্ডের কাজ ও অনুষ্ঠানেই বেশি দেখা যাচ্ছে তাকে। নাটকে সাবলীল অভিনয়ে জনপ্রিয় হওয়া এ অভিনেত্রী সাত বছরের প্রেমের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। সিনেমায়ও নজর কেড়েছেন তিনি। বর্তমানে ‘কানাভোলা প্যারাডক্স’ সিনেমায় ‘উপমা’ হয়ে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি আশা করেন প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকরা তা দেখবেন এবং উপভোগ করবেন।

  • সর্বশেষ