শিরোনাম
◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ১২:১৩ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় বিপাকে কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের পরা একটি গয়না ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা থাকায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানে ওই গয়না পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কারিনার পরা গয়নাটি ছিল ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এটি ভোপালের বেগমের পরিবারের ঐতিহ্যবাহী গয়না। অভিনেতা সাইফ আলী খানকে বিয়ের পর পারিবারিক সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে।

কারিনার সাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তার স্টাইলিস্ট রিয়া কাপুর। ছবিতে দেখা যায়, অভিনেত্রী বেইজ রঙের একটি কাফ্তান পরেছেন। এর সঙ্গে ছিল মানানসই পাগড়ি ও ঝলমলে কলগি। রিয়া জানান, লকেটটি ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে।

পাগড়িতে থাকা কলগিটিও প্রায় ২০০ বছরের পুরনো। এটি ভোপালের নবাবের পরিবারের ঐতিহ্যবাহী অলংকার।

Advertisement

কারিনার এই সাজের ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে আপত্তি জানান সামাজিককর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের আপত্তির পর অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে।

সে সূত্রেই গয়নাগুলো সাইফের পরিবারের ঐতিহ্যের অংশ। দীপাবলির সাজে কারিনা ছবিগুলো প্রকাশ করে লিখেছিলেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্য মেনে উদ্‌যাপন।’

  • সর্বশেষ