মনিরুল ইসলাম: বিনোদন অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা পরীমণি। মাল্টিমিডিয়া ও ইউটিউবারদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান এবং পরীমনির মধ্যমা আঙুল প্রদর্শন ঘটনা ঘটে গুলশানের শুটিং ক্লাবের এক অনুঠানে। ৫ দিনব্যাপী উইডিং কার্নিভাল এর সমাপনী দিনে পরীমনির পারফর্মেন্স শেষে এই ঘটনাটি ঘটে। এ নিয়ে
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মধ্যরাতে লাইভে এসে পরীমনি ক্ষোভ প্রকাশ করে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পুলিশ এসে পরীমনিকে স্থান ত্যাগ করার সহায়তা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, পরীমনি কার্নিভালে পারফরমেন্স করেন। বধু সেজে লাল শাড়ি পড়ে মঞ্চে হাজির হন এ সময় উপস্থিত দর্শকরা তালি দিয়ে স্বাগত জানান। তবে পারফরম্যান্সের শেষে ভুয়া ভুয়া শ্লোগান শোনা যায়। এবং এসময় পরীমনি মধ্যমা আঙুল প্রদর্শন করে মঞ্চ ত্যাগ করেন।
জানা যায়, এরপর অনুষ্ঠানে উপস্থিত মাল্টিমিডিয়ার রিপোর্টার ও ইউটিউবরা ক্ষোভ প্রকাশ করে তার গাড়ির সামনে ঝড়ো হন। তাদের ক্ষোভের কথা জানতে পেরে পরীমনি লাইভে এসে তার গাড়ি ভাংচুর করার অভিযোগ এনে বলেন, যারা হলুদ সাংবাদিকতা করে তারা সন্ত্রাসী কায়দায় তাকে বের হতে বাধা দিচ্ছে। তার নিরাপত্তার কথা উল্লেখ করে গুলশান থানা পুলিশের সহায়তা চান। পরে পুলিশ এসে উপস্থিত সাংবাদিকদের বুঝিয়ে গুলশান শুটিং ক্লাব চত্বর ত্যাগ করতে অনুরোধ জানান। এবং বলেন আপনাদের কোন অভিযোগ থাকলে থানায় আসেন।
মাল্টিমিডিয়া ও ইউটিউবাররা গাড়ির সামনে থেকে চলে গেলে পরীমনিকে পুলিশ গার্ড দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করান। এ সময়ও ভুয়া শ্লোগান দিতে দেখা যায় বলে এক প্রতক্ষ্যদর্শী জানান। তবে স্থান ত্যাগ করার আগে গাড়িতে দাঁড়িয়ে পরীমনিকে ভিডিও করতে দেখা যায়। এসময় এ নিয়ে একজন সাংবাদিক আপত্তি জানান পুলিশের কাছে। বলেন, আপনাদের ( পুলিশ) সামনে ভিডিও করছে। ওই সময়ও পরীমনিকে আবার মধ্যমা আঙ্গুল প্রদর্শন করতে দেখা যায়।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শিত ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের একাংশের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পরীমণি হাতের মধ্যমা আঙুল প্রদর্শন করেন। তাঁর এমন আচরণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ঘটনাটিকে তাঁর ক্ষোভ ও বিরক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
তবে ঘটনাটির পেছনে রয়েছে সাংবাদিকদের সঙ্গে পরীমণির সাম্প্রতিক বিরোধ। গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসেন রাজুর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। ওই সাংবাদিকের অভিযোগ, পরীমণি তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং ভিডিও ধারণের ট্রাইপড ভেঙে ফেলেন। অন্যদিকে পরীমণি ও তাঁর নিরাপত্তাকর্মীদের দাবি, তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা হয়েছিল।
এদিকে, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হুমকি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ পাঠান এক আইনজীবী। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
সব মিলিয়ে, সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিরোধের জেরে পরীমণিকে ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আচরণ, সাংবাদিকদের প্রতিবাদ এবং দুই পক্ষের বক্তব্য নিয়ে চলছে নানা আলোচনা ও বয়কট এর ঘটনা।