শিরোনাম
◈ মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ বাংলাদেশি ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে সুখবর, মিলবে একই পে স্কেল ◈ রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ ইসলামবিদ্বেষের মধ্যেও যুক্তরাষ্ট্রে ৯৭ মুসলিম প্রার্থীর ঐতিহাসিক জয়, কীভাবে এল এই সাফল্য? ◈ পিকঅ্যাক্সে হামলার শঙ্কা, ইরান ঘিরে মার্কিন তৎপরতা : ৯ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ? ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান ◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার ◈ আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা কেজি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভারত নয়, যুদ্ধ হলে পাকিস্তানকেই সমর্থন করা উচিত ইহুদিদের’ : ইহুদি ধর্মগুরু

ভারত ও ইসরায়েলের মধ্যে বিগত কয়েক দশক ধরে অত্যন্ত মজবুত কৌশলগত, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান—বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ককে কঠিন প্রশ্নের মুখে ছুঁড়ে দিয়েছেন ইসরায়েলি-আমেরিকান রাব্বি ইউসেফ মিজরাহি। ইহুদি এই ধর্মগুরু এবার দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে ইহুদিদের উচিত ভারতের পরিবর্তে পাকিস্তানকে সমর্থন করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে রাব্বি মিজরাহিকে ভারত ও হিন্দুধর্মের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে। তিনি যুক্তি দেন, ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী মূর্তিপূজকদের বর্জন করে একশ্বরে বিশ্বাসীদের পক্ষ নেওয়া উচিত।

গত ৩ নভেম্বর প্রদত্ত ‘নির্বাচন ও বর্তমান ঘটনা’ শীর্ষক এক লেকচারে তিনি তোরাহ ও অন্যান্য ইহুদি শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেন যে মূর্তিপূজকদের বেঁচে থাকার অধিকার নেই, ফলে ইহুদিদের পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত। তিনি স্বীকার করেন যে পাকিস্তানের সাথে ইসরায়েলের বৈরী সম্পর্ক রয়েছে, তবে ধর্মের স্বার্থের কাছে যেকোনো রাজনৈতিক বা কৌশলগত মিত্রতা গৌণ হওয়া উচিত।

তার ভাষায়, ‘যদি ইহুদিদের ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয়, তবে পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত। এটি পাকিস্তান ইসরায়েলকে সমর্থন করে বলে নয়, বরং মূর্তিপূজা বনাম বিশুদ্ধ একেশ্বরবাদের ধর্মীয় নীতিগত পার্থক্যের কারণে।’

Advertisement

মিজরাহি এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যখন গাজা যুদ্ধের কারণে বিশ্বমঞ্চে ইসরায়েল আন্তর্জাতিকভাবে চাপের মুখে এবং ভারত তার সমর্থন বজায় রেখেছে। এই প্রেক্ষাপটে তার এই বক্তব্য ভারতীয় হিন্দুত্ববাদী নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

অনেক ভারতীয় ব্যবহারকারী ইসরায়েলের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে প্রশ্ন তুলেছেন, ‘এটি কেমন বন্ধুত্ব?’ তবে অনেকেই একে কেবল ‘একজন কট্টরপন্থীর’ ব্যক্তিগত মতবাদ হিসেবে দেখছেন এবং একে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাব্বি ইউসেফ মিজরাহি যে এবারই প্রথম হিন্দুধর্মের কুসংস্কার নিয়ে কঠোর সমালোচনা ও কটাক্ষ করেছেন তা নয়। গত মাসেও তিনি হিন্দুধর্মীয় বিশ্বাস ও গো-পূজা নিয়ে চরম তুচ্ছতাচ্ছিল্য মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটিতে মিজরাহিকে তাঁর ফেসবুক পেজে কাজ করা এক ভারতীয় হিন্দু ব্যক্তির প্রসঙ্গ তুলে ধরতে দেখা যায়, যিনি ইহুদি ধর্ম (জুডাইজম) গ্রহণের আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই ব্যক্তির পারিবারিক ও ধর্মীয় রীতিনীতি বর্ণনা করতে গিয়ে মিজরাহি হিন্দুদের বিতর্কিত গো-সেবা ও শ্রদ্ধার সংস্কৃতি নিয়ে চরম উপহাস করেন। তাঁর উপহাসমূলক বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ভারত ও ইসরায়েলসহ আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

তিনি দাবি করেন, কিছু হিন্দু পরিবার তাদের শোবার ঘরে গরু ঢুকতে দেয় এবং তারা মেঝে থেকে গোমূত্র চেটে পান করে। এমনকি ভারতীয় ফার্মেসিগুলোতে ওষুধ হিসেবে গোমূত্র বিক্রি হয় উল্লেখ করে তিনি তাচ্ছিল্যের সুরে বলেন, এসব আচার-অনুষ্ঠান যারা মেনে চলেন তাদের মধ্যে চিকিৎসকও রয়েছেন।

দিল্লির রাস্তায় গরু বসে থাকার দৃশ্য এবং যানজট নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করার পাশাপাশি তাঁর বক্তব্যের সবচেয়ে বিস্ফোরক অংশ ছিল, যখন তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেন—‘ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাকে ভারতীয়দের মতো বানাননি।’

সর্বশেষ ৩ নভেম্বরের বক্তব্যে তিনি ভারতের সাথে ইসরায়েলের বিশাল অস্ত্র চুক্তি, গোয়েন্দা তথ্য বিনিময় ও অর্থনৈতিক সম্পর্কের কথা স্বীকার করলেও ধর্মীয় নীতিকে সব ধরনের রাজনৈতিক বন্ধুত্বের ঊর্ধ্বে রাখার কথা জোর দিয়ে বলেছেন।

  • সর্বশেষ