শিরোনাম
◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ ◈ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ ◈ রাজধানীর পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, পালিয়ে গেল ২ দুর্বৃত্ত ◈ মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ বাংলাদেশি ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে সুখবর, মিলবে একই পে স্কেল ◈ রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ ইসলামবিদ্বেষের মধ্যেও যুক্তরাষ্ট্রে ৯৭ মুসলিম প্রার্থীর ঐতিহাসিক জয়, কীভাবে এল এই সাফল্য?

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১২:২১ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১২:২১ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে রবিবার সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় সিরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে হাবিবুর-আলিফরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সিরিয়া। ১৪ মিনিটে পেনাল্টি থেকে আহমাদ তাহা এবং ৪০ মিনিটে আরেকটি স্পটকিক থেকে কুইসি আলসালাহানি গোল করেন। বিরতির আগে আরাম আল হামুদের হেডে ৩-০ হয় ব্যবধান।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে বদলি বায়েজিদ বোস্তামির গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলে সিরিয়ার লিড বাড়ান তাহা। যোগ করা সময়ে আবদুলহাদি মাঘমোমার হেডে ৫-১ গোলের জয় নিশ্চিত করে সিরিয়া।

আগামী বুধবার ম্যাকাওয়ের বিপক্ষে খেলবে সিরিয়া। অন্যদিকে, শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ