শিরোনাম
◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার

স্পোর্টস ডেস্ক : গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। মঙ্গলবার গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

আবদেল-মালেক ছিলেন গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক। ক্লাবটির পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ টুর্নামেন্টের গাজা ও উত্তর গাজা অঞ্চলের ফাইনালে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে রানার্সআপ হয় তাঁর দল।

গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্ট। পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবিরের ৩৬টি ক্লাবসহ প্রতিযোগিতায় অংশ নেয় দুই শতাধিক দল। তিন অঞ্চলে একই সময়ে শুরু হয়েছিল টুর্নামেন্টটি।

আবদেল-মালেকের মৃত্যুর কয়েক দিন আগেও ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয় ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর ফুটবলার মোহাম্মদ নিদাল বারবাক। শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

Advertisement

পিএফএর তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ জনে। এ অবস্থায় গাজার ক্রীড়াঙ্গনে প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গত মার্চে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল পিএফএ। ফিফার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনেও ইসরায়েলের বেইতার জেরুজালেম ক্লাবের ধারাবাহিক বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার বিষয়টি উঠে এসেছিল।

ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের দাবি, ইসরায়েলি হামলায় গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টির বেশি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফিফার সহায়তায় নির্মিত প্রায় ২০টি পাঁচ-এ-সাইড ফুটবল মাঠও। এমন তথ্য জানিয়েছেন ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তফা সিয়াম।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন। তথ্যসূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ