শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আজীবন সম্মাননা পাচ্ছেন গুণী অভিনেতা উজ্জ্বল

বি‌নোদন ডেস্ক: চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন দেশের গুণী অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সাংস্কৃতিক সাংবাদিকদের মর্যাদাপূর্ণ সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাদের ২৫তম পারফরম্যান্স অ্যাওয়ার্ডে তাকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসতে যাচ্ছে ‘সিজেএফবি’ পারফরম্যান্স অ্যাওয়ার্ডের জমকালো ২৫তম আসর। এই বর্ণাঢ্য আয়োজনেই অভিনেতা উজ্জ্বলের হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হবে।

সিজেএফবি সূত্রে জানা গেছে, এর আগে গত ২৪ বছরে দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই আজীবন সম্মাননা অর্জন করেছেন। সেই আলোকিত তালিকায় এবার যুক্ত হচ্ছেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এর আগে যারা এই সম্মাননা পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতাউল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, গোলাম সারওয়ার, শবনম ও তারিক আনাম খান।

  • সর্বশেষ