শিরোনাম
◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ কুষ্টিয়ায় পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড পরিকল্পিত হামলা, আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা ◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৪:১৫ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার

গণমাধ্যম আল-জাজিরা: ভারতের সরকারি সংস্থাগুলোর জন্য মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও নজরদারির প্রযুক্তি কেনার পথ সহজ করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির বাধ্যবাধকতা থেকে ইসরাইলি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। 

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, এতে ভারতীয় তদন্ত সংস্থাগুলো প্রতিষ্ঠানটির তৈরি ফোন হ্যাকিং ও ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি কিনতে পারবে। তবে সরকারের এই সিদ্ধান্তে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ও নজরদারির পরিধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া এই সিদ্ধান্তের পেছনে সরাসরি অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য সরকারি ফরেনসিক প্রতিষ্ঠানগুলোর কেনার জন্য ছাড় পাওয়ার তথ্য পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৭ জানুয়ারি অমিত শাহের স্বাক্ষর করা একটি চিঠিতে এসব প্রযুক্তি কেনার ক্ষেত্রে এক বছরের জন্য বিস্তৃত ছাড় দেওয়া হয়। এরপর ২০ জানুয়ারি আরেকটি চিঠিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএকে সেলিব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ তিন বছরের লাইসেন্সে কেনার অনুমতি দেওয়া হয়। এর মূল্য প্রায় ৫ কোটি রুপি, যা প্রায় ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের সমান।

Advertisement

আইএফএফের তালিকায় ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকের জন্য ১১৮টি প্রযুক্তিপণ্যের উল্লেখ রয়েছে। এর মধ্যে সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসিয়েটস অন-প্রিমিস প্রো এবং ইনসিয়েটস অফলাইন রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশের একটি দরপত্রে এমন সফটওয়্যার চাওয়া হয়েছে, যা বিভিন্ন অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড এড়িয়ে ফোন ও কম্পিউটারে প্রবেশ করতে পারে। পাশাপাশি ব্রাউজিং ইতিহাস, মুছে ফেলা ফাইল, ভিপিএন ব্যবহারের তথ্য এবং মেসেজিং অ্যাপের উপাত্ত সংগ্রহের সক্ষমতাও চাওয়া হয়েছে।

এ ছাড়া আরেকটি প্রযুক্তির মাধ্যমে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মতো শতাধিক ক্লাউড সেবার তথ্য সংগ্রহের সক্ষমতার কথা উল্লেখ রয়েছে। জব্দ করা ডিভাইস থেকে পাওয়া লগইন তথ্য বা টোকেন ব্যবহার করেও এসব সেবায় প্রবেশ করা সম্ভব হতে পারে।

ডিজিটাল অধিকারকর্মী ও আইনজীবীদের আশঙ্কা, এ ধরনের প্রযুক্তির ব্যবহার নাগরিকদের ওপর নজরদারির সক্ষমতা আরও বাড়াবে। আইনজীবী বৃন্দা ভান্ডারি বলেন, নজরদারির সক্ষমতা ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে। অথচ জোর করে ফোন আনলক করা কিংবা ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে ভারতে নির্দিষ্ট আইন ও পর্যাপ্ত তদারকির ব্যবস্থা নেই।

২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। আদালতের অবস্থান অনুযায়ী, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের হস্তক্ষেপের ক্ষেত্রে আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য ও আনুপাতিকতার শর্ত পূরণ করতে হয়।

এর আগে ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছিল। এবার সেলিব্রাইটের প্রযুক্তি কেনার সুযোগ বাড়ানোয় দেশটিতে ডিজিটাল নজরদারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

  • সর্বশেষ