শিরোনাম
◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ কুষ্টিয়ায় পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড পরিকল্পিত হামলা, আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা ◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ!

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড পরিকল্পিত হামলা, আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

তার অভিযোগ, ঘটনার আগে থেকেই তাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।

নুসরাতের দাবি, ‘হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে ধারণা, বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।’

Advertisement

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, ‘আমি মনে করি, এটা আওয়ামী লীগেরই কাজ। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে। তবে ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা সম্ভব নয়।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও আলামত সংগ্রহ করেনি।’ দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনাটি সুপরিকল্পিত উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এ ঘটনার সঙ্গে বিভিন্ন বিষয়ের যোগসূত্র থাকতে পারে।’ এ বিষয়ে দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে ৭টি পুড়ে যায়। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল ও কিছু মুরগি মারা গেছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ওই বাড়িতে নুসরাত তাবাসসুমের কেয়ারটেকার তার পরিবার নিয়ে থাকতেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নুসরাত।

  • সর্বশেষ