শিরোনাম
◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অভিযানেও বদলায়নি চিত্র, গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে ◈ মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

আন্তর্জা‌তিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি জানায়নি রুশ মন্ত্রণালয়।

জ্যৈষ্ঠ এ কূটনীতিক পশ্চিমাদের প্রকাশ্য নিন্দা করতেন। ২০২৫ সালের মার্চে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। তাকে দায়িত্ব দেওয়ার লক্ষ্য ছিল মার্কিনিদের সঙ্গে আবারও সম্পর্ক পুনর্স্থাপন করা।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ায় দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্কে অবনতি ঘটে। অপরদিকে মার্কিনিরা এ হামলার জন্য রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের আগে ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এরপর মাঝে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগ সামলেছেন তিনি। সূত্র: সিএনএন

  • সর্বশেষ