শিরোনাম
◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে উত্তেজনা, আড়ালে জমে উঠছে ভারত-পাকিস্তানের বাণিজ্য

পাকিস্তান ও ভারতের মধ্যে বর্তমানে কোনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি বা সম্পর্ক না থাকলেও, দুই দেশের মধ্যকার আমদানি বাণিজ্য আবার যুদ্ধের আগের অবস্থায় ফিরে গেছে। বিশ্লেষকদের মতে, চিরশত্রু এই দুই দেশের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করার এটি একটি বড় লক্ষণ।

২০২৫ সালের বসন্তে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লি এই ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা সরাসরি অস্বীকার করে। এই ঘটনার জের ধরে ভারত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয়। এর জবাবে পাকিস্তানও তাদের আকাশসীমা বন্ধ করা, ওয়াঘা সীমান্ত বন্ধ করা এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি স্থগিত করার মতো কঠোর সিদ্ধান্ত নেয়। এরপর ওই বছরের মে মাসে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলায় জড়িয়ে পড়ে, যা চার দিন পর যুদ্ধবিরতির মাধ্যমে থামে।

যুদ্ধের এই তিক্ততার পরও পাকিস্তানের স্টেট ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ভারত থেকে প্রায় সাড়ে ছয় কোটি ডলারের পণ্য আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯ শতাংশ বেশি।

বাণিজ্যিক এই আমদানির প্রায় পুরোটাই দখল করে আছে জীবন রক্ষাকারী ওষুধ এবং বিভিন্ন রাসায়নিক উপাদান। পাকিস্তানের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে এই উপাদানগুলো কেনা ছাড়া দেশটির বিকল্প নেই। কারণ, অন্য কোনো দেশ থেকে এগুলো আমদানি করতে গেলে খরচ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। তা ছাড়া সরকারি নিষেধাজ্ঞা এড়াতে কিছু ভারতীয় পণ্য দুবাই বা মালয়েশিয়ার মতো তৃতীয় দেশের মাধ্যমেও পাকিস্তানে প্রবেশ করছে।

বাণিজ্যের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বরফও একটু একটু করে গলছে। সম্প্রতি ভারত সরকার ওয়াহা সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিককে সসম্মানে দেশে ফিরিয়ে দিয়েছে। এছাড়া সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও পাকিস্তানের ফুটবলারদের আন্তরিক হাতাহাতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও নতুন আশার আলো জাগিয়েছে।

  • সর্বশেষ