শিরোনাম
◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ ◈ ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আভাস ◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হুমায়ূন কবীর। তিনি একটি 'গ্রহণযোগ্য বন্দি বিনিময়' চুক্তির অধীনে ভারত থেকে তাকে ফেরত আনার বিষয়ে জোর দেন। এর একদিন পর, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার আন্তর্জাতিক ভ্রমণের জন্য একটি 'ভ্রমণ নথি' (ট্রাভেল ডকুমেন্ট) প্রয়োজন। 

ভারতে শেখ হাসিনার অবস্থান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সে অনুযায়ীই এটি পরিচালনা করা হবে।' প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজনীয়তাকে তিনি একটি "প্রযুক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিষয়" হিসেবে উল্লেখ করে বলেন, 'অবশ্যই, মানুষের যাতায়াত বা ভ্রমণের জন্য একটি ভ্রমণ নথির প্রয়োজন।' 

কর্মকর্তারা জানান, শেখ হাসিনাকে বাংলাদেশ প্রদত্ত একটি পাসপোর্ট অথবা জরুরি সনদপত্রের মাধ্যমে ফেরত আনা সম্ভব, যা তার বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ করবে।

সোমবার, ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালে হাসিনা সরকারের আমলে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির উল্লেখ করে জনাব কবীর বলেন, 'বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট প্রদান করবে না। এমন পদক্ষেপের কোনো সুযোগ বা বিধান নেই। একটি গ্রহণযোগ্য বন্দি বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে।'

Advertisement

সংশ্লিষ্ট এক কর্মকর্তা সোমবার 'দ্য হিন্দু'কে বলেন, বন্দি প্রত্যর্পণের জন্য একটি পাসপোর্টের প্রয়োজন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থিত একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে একটি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। 

দীর্ঘদিন নির্বাসনে থাকা কিংবা দেশে ফেরার পর দীর্ঘ সময় কারাগারে বন্দি থাকার ইতিহাস রয়েছে বাংলাদেশের নেতাদের। যুক্তরাজ্যের নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রায় ১৭ বছর নির্বাসিত ছিলেন। 

২০২৬ সালের ৫ আগস্ট, এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ঘোষণা করেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। গত কয়েক দিন ধরে দেশজুড়ে সহিংসতা, লুটপাট ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। 

মঙ্গলবার জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তোলে। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, 'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। এমনকি আর্মি গলফ ক্লাবেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্পেশাল ব্রাঞ্চের প্রধান কার্যালয়ের সামনে, থানার গেটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।' অনুবাদ: টিবিএস 

  • সর্বশেষ