শিরোনাম
◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ ◈ ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আভাস ◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয়

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০১:০৪ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাদের গ্রেফতার করা হয়। 

বুধবার (১১ নভেম্বর) ডিএম‌পির পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য দেওয়া হয়। 

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ২২ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার ক‌রে‌ছে। 

অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ