শিরোনাম
◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয় ◈ অবৈধ অভিবাসনে উৎসাহ দিয়ে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ জনের সঙ্গে তাকেও ফেরত পাঠাল গ্রিস সরকার ◈ জাতীয় দল থেকে ‌রোনাল্ডোর অবসরের পর নীরব প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় ব্রিটিশ প্রতিষ্ঠান, আসছে প্রতিনিধিদল

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি মেট্রো স্টেশনের প্রবেশপথের কাছাকাছি একটি এসইউভি গাড়ির ধাক্কায় অন্তত তিনজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় শহরের নর্থ হলিউড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। 

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে একটি সাদা রঙের এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একদল পথচারীকে ধাক্কা দেয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্তত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

ঘটনাস্থলের আকাশ থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে, মেট্রো স্টেশনের ঢেকে রাখা প্রবেশপথের পাশে একটি নীল ছাউনির নিচে সাদা এসইউভি গাড়িটি থেমে রয়েছে। আশপাশে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় ব্যস্ত ওই সড়কের মোড়টি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

  • সর্বশেষ