শিরোনাম
◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয় ◈ অবৈধ অভিবাসনে উৎসাহ দিয়ে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ জনের সঙ্গে তাকেও ফেরত পাঠাল গ্রিস সরকার ◈ জাতীয় দল থেকে ‌রোনাল্ডোর অবসরের পর নীরব প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় ব্রিটিশ প্রতিষ্ঠান, আসছে প্রতিনিধিদল ◈ ট্রাভেল পাস নাকি প্রত্যর্পণ চুক্তি, যেভাবে দেশে ফিরতে পারেন হাসিনা ◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জানুয়ারিতে আইপিএল আয়োজনের প্রস্তাব, ললিত মোদীর পাশে জুহি চাওলা ও শাহরুখ

স্পোর্টস ডেস্ক:  আইপিএল শুরুর সময় বদলানোর প্রস্তাব দিয়েছেন প্রতিযোগিতাটির সাবেক চেয়ারম্যান ললিত মোদী। মার্চ থেকে মে মাসের বদলে জানুয়ারিতে আইপিএল আয়োজনের পক্ষে তিনি। তাঁর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মালকিন জুহি চাওলা। তাঁর মতে, বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগকে সূচিতে জায়গা করে নেওয়ার জন্য অন্য প্রতিযোগিতার ওপর নির্ভর করতে হয় না।

ললিতের যুক্তি, আইপিএল এখন বিশ্বক্রিকেটে নিজস্ব অবস্থান তৈরি করেছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে সমন্বয় করতে গিয়ে প্রতিযোগিতার সময় নিয়ে আপস করার প্রয়োজন নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চাইলে নিজেদের সুবিধামতো সময়েই আইপিএল আয়োজন করতে পারে।-- আনন্দবাজার

বর্তমানে মার্চ থেকে মে মাস পর্যন্ত চলে আইপিএল। এই সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম থাকে। সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির আশঙ্কাও থাকে। এতে ক্রিকেটারদের পারফরম্যান্স ও ম্যাচ আয়োজন—দুই ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়। এসব বিবেচনায় জানুয়ারিতে আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছেন ললিত।

তাঁর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জুহি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে আইপিএলের জন্য আলাদা জায়গা খোঁজার প্রয়োজন নেই। প্রতিযোগিতাটি নিজের শক্তিতেই জায়গা করে নিয়েছে। এপ্রিল-মে মাসের প্রচণ্ড গরমে খেলা আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

জুহির মতে, জানুয়ারিতে আইপিএল হলে আবহাওয়া অনুকূলে থাকবে। তাতে ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো হওয়ার পাশাপাশি দর্শকদের অভিজ্ঞতাও আরও উপভোগ্য হবে। তাঁর ভাষায়, আইপিএল অনেক বড় হয়েছে, এবার সূচি পরিবর্তনের সময় এসেছে।

তবে জানুয়ারিতে আইপিএল আয়োজনের বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আপাতত প্রতিযোগিতা এগিয়ে আনার চিন্তা করছে বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, মে মাসের শেষ দিকে ভারতে বর্ষা শুরু হওয়ায় ম্যাচ আয়োজন কঠিন হয়ে পড়ে। তাই আইপিএল শুরুর সময় মার্চের শেষ থেকে মার্চের শুরুতে এগিয়ে আনার ভাবনা রয়েছে বোর্ডের। এর মধ্যেই জানুয়ারিতে আইপিএল আয়োজনের দাবি তুললেন ললিত ও জুহি।

  • সর্বশেষ