শিরোনাম
◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১০:১৩ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১০:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে

স্পোর্টস ডেস্ক : যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও আফগানিস্তান। গত সোমবার মালয়েশিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

এরপর মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। তাতেই নিশ্চিত হয় সেমিফাইনালে দুই দলের লড়াই। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের এক নম্বর টার্ফে প্রথমে ব্যাট করে নেপালের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৭৪ রানে অলআউট হয় নেপাল।

তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে পাকিস্তানের যুবরা।

অন্যদিকে, ‘বি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে ২০২৪ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।

মঙ্গলবার একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তান।

আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় পাশাপাশি দুটি মাঠে শুরু হবে যুব এশিয়া কাপের দুই সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

  • সর্বশেষ