শিরোনাম
◈ পরিত্যক্ত দু-একটি গাড়িতে আগুন দিলেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এসআরবি-৫, সিপিএসসি কোম্পানি, সদর কোম্পানি, রাজশাহী এবং রাজশাহী মহানগর পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল জানতে পারে, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্যে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পাকুড়িয়া আশ্রয় সেন্টারের পেছন থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত গ্রেনেড দুটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

এদিকে, গ্রেনেড উদ্ধারের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ