শিরোনাম
◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর কাথ‌রিয়ায় অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব‌্যবসায়ীরা।

জানা যায়,মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া রাস্তার মাথাসংলগ্ন আবু আহমদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো ডা. আব্দুল খালেক মাতব্বরের ওষুধের ফার্মেসি, রহমত আলী সওদাগরের পোলট্রি ও মুদিপণ্যের দোকান, হোসেন আহমদ সওদাগরের সার ও মুদিপণ্যের দোকান এবং হাসমত আলী সওদাগরের চায়ের দোকান। অগ্নিকাণ্ডে দোকানগুলোর ওষুধ, মুরগি, মুদিপণ্য, সার, গ্যাস সিলিন্ডার, ফ্রিজসহ সব মালামাল পুড়ে যায়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

ক্ষতিগ্রস্ত ব‌্যবসায়ীরা জানান, আমা‌দের দোকানের সব মালামাল আগু‌নে পু‌ড়ে ছাই হ‌য়ে গেছে। আমরা  এখন নিঃস্ব হ‌য়ে প‌ড়ে‌ছি।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অ‌ফিসার মো. মিজানুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে আমাদের পৌঁছানোর আগেই দোকানগুলোর মালামাল পুড়ে যায়। স্থানীয়রা দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নেভানো এ‌গি‌য়ে আসার সাহস পায়‌নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ী তাদের দোকানের সব মালামাল হারিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

  • সর্বশেষ