শিরোনাম
◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৩:২২ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দণ্ডিত পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই। 

মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দণ্ডিত ও দেশের বাইরে পলাতক থাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, আইন পরিষ্কারভাবে বলে দিয়েছে- ন্যূনতম দুই বছরের সাজা হলে তাকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।

Advertisement

একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলাকালে তিনি সেই বিচার এড়িয়ে গেছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, বিচার মোকাবিলা করতে আসেননি। রায় প্রকাশিত হওয়ার পরও তিনি আপিল করেননি। ভবিষ্যতে তার আর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর বলেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে একটি চিঠি দেওয়া হয়েছে। তারা শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের জন্য আবেদন করেছে। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন। কারণ, যিনি পাসপোর্ট চান, তিনি নিজে আবেদন করেননি। তার দল বা নেতাকর্মীরাও আবেদন করেননি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে আছেন— এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র আমরা পাইনি। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে সেজন্য তাকেই ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে। কিন্তু আজ পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে লিখিতভাবে কিছু জানিয়েছেন বলে আমাদের জানা নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার সদিচ্ছা ছিল না, এখনো নেই। সদিচ্ছা থাকলে তিনি মামলা চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল দায়ের করতেন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে চিফ প্রসিকিউটর বলেন, আপনি যদি সত্যিকার অর্থে দেশে আসতে চান, তাহলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। লিখিতভাবে বলুন, প্রত্যর্পণ চুক্তির আওতায় আপনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এটিই হবে আপনার জন্য সঠিক পন্থা।

তিনি আরও বলেন, আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। নিরীহ নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন। তাদের বিষয়ে চিন্তা করেননি। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভার্চুয়াল মাধ্যমে তার নিজের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। যেসব অডিও বক্তব্য সামনে আসে, সেগুলো আদৌ শেখ হাসিনার বক্তব্য কিনা, তা নিয়ে সন্দেহ আছে।

  • সর্বশেষ