শিরোনাম
◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৩:০১ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার ফেরত আনতে চাচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৪৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা অনেক অধিকার থেকে বঞ্চিত হবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনতে চাচ্ছে সরকার। 

‘আওয়ামী লীগ চৌদ্দ পুরুষসহ পালিয়ে গেছে। শেখ হাসিনা এখন যে মনোযোগ পাচ্ছেন, তা দুঃখজনক। শেখ হাসিনা স্বৈরাচারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে, তিনি নিজেই রাষ্ট্র হয়ে গিয়েছিলেন’, যোগ করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ একটি মাফিয়া দল। এটি কোনো রাজনৈতিক দল নয়। তারা টাকা দিয়ে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে।

এ সময় তথ্য উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলেও বা তিনি জামিনে থাকলেও, তিনি দলের হয়ে কোনো সভা করতে পারবেন না। 

এ ছাড়া, সংবাদ সম্মেলনে বাজারে নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে না—এ কথা স্বীকার করে ডা. জাহেদ উর রহমান বলেন, সরবরাহে সংকট থাকতে পারে। তদারকি চলছে। তবে সরকারকে আরও সতর্ক হতে হবে। আর বাংলাদেশে যেকোনো সময়ের তুলনায় বেশি খাদ্য মজুত করেছে সরকার।

  • সর্বশেষ