শিরোনাম
◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিচুর রাজ্য খ্যাত বিরলে এবার কমলা চাষে বিপ্লব

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দেশের লিচুর রাজ্য খ্যাত বিরলে এবার কমলা চাষে বিপ্লব ঘটেছে। উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র রামপুর মোল্লাপাড়া গ্রামের তরুন উদ্যোক্তা শাকিলের ৫ বছর বয়সী বাগানে ঝুলছে থোকায় থোকায় কমলা।

জানা গেছে, তরুন উদ্যোক্তা শাকিল হোসেন সাদাত চাকরির পেছনে না ছুটে প্রায় ৫ বছর আগে কৃষিকেই জীবিকার অবলম্বন হিসাবে বেছে নেন। ফলে পাঁচ বছর আগে পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ১ একর জমিতে চায়না ও দার্জিলিং জাতের কমলার চাষ শুরু করেন তিনি । তাঁর সেই স্বপ্নের বাগানে এখন শোভা পাচ্ছে ২০০টি চায়না কমলার গাছ। তাঁর বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা। চলতি মৌসুমে বাগান থেকে প্রায় ২০০ মণ কমলা উৎপাদনের আশা করছেন তিনি। বর্তমানে তিনি প্রতি কেজি কমলা বিক্রি করছেন ১০০ থেকে ১১০ টাকা দরে। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।

তরুণ উদ্যোক্তা শাকিল হোসেন সাদাত জানান, আমি সেতাবগঞ্জ ডিগ্রী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি। চাকুরির জন্য ছুটোছুটি করেও চাকুরি হয়নি। ফলে আমি কৃষি পেশাকে বেছে নিয়ে প্রায় ৫ বছর আগে এই ১ একর জমিতে কমলার চাষ করি। আমার বাগানে প্রায় ২০০ টি চায়না ও দার্জিলিং জাতের কমলার গাছ আছে। অন্যান্য বারের তুলনায় এবার কমলার বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে আমি হারবেস্ট করে প্রায় ১০০ মণ কমলা ভালো দামে বিক্রি করেছি। আরও প্রায় ১০০ মণ কমলা আমার বাগানে আছে। আমার বাগানে প্রায় ৬ থেকে ৭ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এবার বাগানে উৎপাদন ব্যায় বাদ দিয়ে প্রায় লক্ষাধিক টাকা আয় হওয়ার আশা রয়েছে।

প্রচলিত ধান ও লিচু চাষের পাশাপাশি বিকল্প ফল চাষের মাধ্যমে যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব, শাকিলের কমলা বাগান যেন হয়ে উঠেছে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। শাকিলে কমলা বাগানের সাফল্য দেখে আশপাশের কৃষক ও তরুণদের মধ্যেও কমলা চাষের প্রতি আগ্রহ বাড়ছে।

Advertisement

এদিকে সোমবার বিকেলে শাকিলের কমলা বাগান স্বপরিবারে পরিদর্শন করেছেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম। বাগান ঘুরে দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরের বিরলে কমলা চাষের এমন সাফল্য কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। কমলা বাগানটি আমার খুব ভালো লেগেছে। ধান ও লিচু চাষের পাশাপাশি এমন কমলার চাষ অবশ্যই প্রশংসনীয়। আমরা এই তরুণ উদ্যোক্তাকে কৃষি বিভাগের পক্ষথেকে সার্বিক সহযোগিতা করেছি। ভবিষ্যতেও করা হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, অতিরিক্তি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা হক আঁখি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী এবং পাকুড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, এটি একটি অরেঞ্জভেলী ও ড্রিপ সেচ প্রদর্শনী প্লট। এই প্লটে চাইনিজ কমলা, দার্জিলিং কমলা এবং লটকনের গাছ রেেয়ছে। তরুণ উদ্যোক্ত শাকিল হোসেন সাদাত একই সাথে স্তরে স্তরে ৩টি ফলের আবাদ করছেন এবং এখান থেকে তিনি ভালো লাভবান হচ্ছেন। তাঁর এই সাফল্য দেখে আমরা যারা বেকার আছি, তারা উদ্যোগী হতে পারি এবং বিরলের কৃিষকে বাংলাদেশ ও বিশে^র দরকারে পরিচয় ঘটাতে পারি।

তরুণ উদ্যোক্তা শাকিল হোসেন সাদাতের এই উদ্যোগ শুধু একটি কমলা বাগানের সাফল্য নয়, বরং বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থান গড়ে তোলার একটি অনুকরণীয় দৃষ্টান্ত। লিচুর পাশাপাশি চায়না,দার্জিলিং কমলার উৎপাদনে সফলতা পেলে ভবিষ্যতে বিরল উপজেলা হয়ে উঠতে পারে কমলা চাষেরও অন্যতম সম্ভাবনাময় এলাকা বলে মন করছেন অনেকে।

  • সর্বশেষ